একলা ভেসে যায়

কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।
গায়ের সাথে গা লেগে যায়-
তেমন করে বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,
একরত্তি খাঁচা।
তবু যেন ,স্পর্শবিহীন খা- খা
জনারণ্যে শূন্য এবং একা
মধ্যরাতে অশরীরি-নুজ্ব্য আকাশ
দরজা খুলে দাঁড়িয়ে থাকে ঠায়।
ঢেউয়ের মধ্যে একফোঁটা জল
একলা ভেসে যায়... বাকিটুকু পড়ুন

















