somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

পাইক্কাদের পেঁয়াজ খাব নাহ!

লিখেছেন চাটগাইয়া জাবেদ, ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

আজ বিকালে করাচি থেকে পাইক্কাদের ৮২ টন পেঁয়াজ দেশে ঢুকেছে!

আচ্ছা, তরকারির সাথে পাইক্কাদের পেঁয়াজ ভিতরে গিয়ে আমাদের চেতনার ক্ষতি হবে না তো??

কয়েকদিন আগে খাটেরতলার ভীর মুক্তিগোদ্ধা জাফর ষাঁড় বলেছেন "পাকিস্তানের নাম শুনলে ট্রুথব্রাশ করেন"!

এখন ষাড়ের কাছে প্রশ্ন "তরকারির মাধ্যমে পাকিদের পেঁয়াজ পেটে গেলে চেতনা কি দিয়ে পরিষ্কার করবেন ?

বড় আব্বুর... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫৩৪ বার পঠিত     like!

মাহেরু

লিখেছেন শ্মশান ঠাকুর, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

সমুদ্র আমি,
ভালোবেসে যতটা জড়াবো দীর্ঘ হবে
লবণাক্ত মিঠা পানি।
ঢেউগুলো তৃষ্ণায় এত পথ দিয়েছে পাড়ি। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

বাংলা সাহিত্যের ইতিহাস প্রণেতা দীনেশচন্দ্র সেন এর ৮০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০


শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন। তিনি ছিলেন বাঙালি সংস্কৃতির এক প্রকৃত সাধক। অখণ্ড বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং জীবন নিয়েই ছিল তাঁর আমৃত্যু গবেষণার আরাধনা। এই অখণ্ডতাকে সামগ্রিক করে তোলার জন্য তাঁর দৃষ্টি নিবদ্ধ ছিল এ অঞ্চলের ব্রাত্য জনগোষ্ঠীর ওপর। কারণ তারাই বাংলার আত্মাকে প্রকৃত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

মোহাম্মদ রফিক মাটি ও মানুষের কবি

লিখেছেন আসোয়াদ লোদি, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০


জলসিক্ত মাটি ও মানুষের চেতনা, জীবন-জীবিকা, লোককথা ও পুরাণকে মোহাম্মদ রফিক কবিতায় দিয়েছেন এক আধুনিক মাত্রা। তাঁর আধুনিকতা নিঃসন্দেহে তিরিশ দশকের কবিদের চেয়ে ভিন্নতর ভাবে অভিযোজিত হয়েছে বাংলা কবিতায়। তিরিশের আধুনিকতার প্রবাহ এসেছিল ইউরোপ থেকে। তাঁদের চেতনাতে ছিল নাগরিক প্রবাহের উত্তাপ। বোধে-চিন্তনে স্বদেশের ভৌগলিক ইতিহাস ছিল উপেক্ষিত। ষাটের দশকে কবি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৪৩ বার পঠিত     like!

বন্ধু

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬

বন্ধু
--- শ্রাবণ আহমেদ
.
ওহে মোর প্রিয় বন্ধু
তোমায় পেলে পেতাম অগাধ সিন্ধু।
চারিপাশ খুঁজে ফিরি
পেছনে দূর্গম গিরি
ঘর্মাক্ত ললাট ভরা স্বেদবিন্দু।

কোথা রও সুপ্ত বেশে কোন বিদেশে?
নয়ন না পায় খুঁজে
মন না মনকে বুঝে
দেখা দাও ক্ষণিক হেসে সামনে এসে।

বন্ধু, জানো কি তুমি?
তোমায় খুঁজে বড্ড ক্লান্ত আজ আমি?
তোমা দর্শন নাহি পাই
নিভৃতে একাকী তাই
আপনার গান গাই উদাস মনে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

রোহিঙ্গা ক্যাম্প এবং সামাজিক সংকটের আশংকা

লিখেছেন মুনিরেভ সুপ্রকাশ, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১

কক্সবাজারে সাম্প্রতিক সফরে কিছু বিষয় পর্যবেক্ষণ করে, খুব শ্রদ্ধাভাজন একজনের সঙ্গে ঘণ্টাখানেকের আলাপচারিতার পর থেকে মাথায় ঘুরছে বিষয়টা!

বিশ্বের নানা প্রান্তে স্থাপিত শরণার্থী শিবিরগুলোর সঙ্গে আবশ্যিকভাবে এসেছে নানা যৌন কেলেংকারির ঘটনা। ২০০১ সালে গিনি, সিয়েরা লিওন, আর লাইবেরিয়ার বিভিন্ন শিবিরে পরিচালিত গবেষণা প্রতিবেদন বেশ চাঞ্চল্য সৃষ্টি করে বিশ্বব্যাপী। এতদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

কূর্চি_বারোয়ারি আকাশ

লিখেছেন নীলসাধু, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫



১।
ইচ্ছে ছিল কাছে যাবার!
খুব কাছে!
ইচ্ছে ছিল নিশ্বাসের শব্দে মদির
মাদল শোনার!
এলো চুল হাওয়ায় উড়ে এসে আমার নাক মুখ ছুঁয়ে যাবে, আমি মুঠোভরা অতীন্দ্রিয় সুখ দিগন্তে ছড়িয়ে দেবো!
জোড়া শালিকের ভ্রুকুটি দেখতে দেখতে
সবুজ মেহগনির ছায়ায়
চোখে চোখে রৌদ্র দুপুর আঁকবো!
এ বেলা হয়নি কিছুই!
নির্লিপ্ত নীরবতায় কেটে গেছে কত শতাব্দী!

বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

লংকাবি দ্বীপের কিংবদন্তি নারী মাহসুরি

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮

মাহসুরি


(বাংলাদেশীদের ভ্রমণের তালিকায় মালয়েশিয়া একটি অন্যতম দেশের নাম। মালয়েশিয়াতে বেড়াতে এলে মানুষ অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তাদের অনেকেরই ইচ্ছা থাকে লঙ্কাবি দ্বীপে একটা ঢু মারার । আর এই দ্বীপের এক কিংবদন্তি নারীর নাম মাহসুরি। তাকে নিয়ে আজকের কাহিনী।)

অনেক অনেক দিন আগে বর্তমানের মালয়েশিয়ার প্রধান পর্যটন... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৭৪ বার পঠিত     like!

পাকিস্তান নিয়ে হা-হুতাশ করে কি হবে?

লিখেছেন খলিলুর রহমান ফয়সাল, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

পাকিস্তান থেকে শুধু পেয়াজ নয় আরো অনেক কিছু আমদানী করে বাংলাদেশ। বিশেষ করে চিকিৎসায় ব্যবহৃত সার্জিক্যাল সরঞ্জাম ও বৈদ্যুতিক পাখার কদর খুব বেশি এদেশে। ইদানিং দেশীয় তাত বাদ দিয়ে পাকিস্তানি থ্রিপিস, সালোয়ার-কামিজ, লন ও কুর্তায় আগ্রহ দেখাচ্ছে বাঙালি নারীরা। এর একমাত্র কারণ “কম টাকায় ভালো কোয়ালিটি”। এক ধোয়ায় কাপড়ের রং... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫০৭ বার পঠিত     like!

সড়ক আইন ও পরিবহন শ্রমিক আন্দোলন

লিখেছেন কাজী সোহেল রানা, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বাস ও ট্রাক মালিক–শ্রমিকদের ধর্মঘট। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে বাস চলছে না। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের একাংশ যে ধর্মঘট শুরু করেছে, তাতে পেছন থেকে সমর্থন যোগাচ্ছেন সরকারেরই দুই সাবেক মন্ত্রী। বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ও মালিকদের প্রধান দু'টি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

বিরহিনী রাধা

লিখেছেন ইসিয়াক, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০


চোখের জলে রাই কিশোরি
যমুনার তীরে,
প্রতি নিশিতে প্রদীপ হাতে,
আসে ফিরে ফিরে ।

হৃদয় মন উথাল পাতাল
শ্যাম কতো দূরে,
দেহ মন জুড়াইতো রাধার
শ্যামের বাঁশি সুরে।

কৃষ্ণ তাহার ব্যস্ত এখন
অন্যত্র কোথা।
তার বিরহে রাই বিনোদীনি,
কি করে সইবে ব্যাথা ।

তার বিরহে কাঁদে পাখি,
কাঁদে গাছের পাতা।
বৃন্দাবনের... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৫৩৮ বার পঠিত     like!

টিউশন

লিখেছেন নিত্যন চক্রবর্তী।, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯



দুপুরের খাবার খেয়েই,
যখন ক্লান্তি বেয়ে পড়ে।
ছাতাটা হাতে নিয়েই ছুটি,
প্রখর রোদ্দুরে আমার রাজপথে ঘাম পড়ে ঝরে।

লোকাল বাসটা এসছে কাছে,
উঠে পড়ি ঝুলে।
মামা হাফ ভাড়াটা রাখো প্লিজ,
আইডি কার্ডটা রেখে এসেছি ভুলে।

জ্যামে আছি বসে,
সময় যে পেরিয়ে গেল।
স্টুডেন্টটা দিচ্ছে বারেবার ফোন,
টিউশনটা বুঝি আজ গেল।

বাস থেকে নেমেই দিয়েছি দৌড়,
চেপেই কলিং বেল।
দিয়েছে আন্টি ঝারি,
ছেলে নাকি তার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     like!

সড়ক আইন, বাস্তবতা ও শুভকংরের ফাঁক

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

সড়কে প্রায় প্রতিদিনই অসংখ্য দুর্ঘটনা ঘটছে। বুয়েটের এআরআই’র তথ্য অনুযায়ী গত বছর সারা দেশে ৩ হাজার ৫১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৪ হাজার ৭৬ জন। আহত হয়েছেন ৮ হাজার ৭১৫ জন। জানা গেছে, বুয়েট কেবল সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে দুর্ঘটনার এই তথ্য সংগ্রহ করেছে। বাস্তবে দুর্ঘটনার ঘটনা আরও... বাকিটুকু পড়ুন

৫৬ টি মন্তব্য      ১১৯৫ বার পঠিত     ১২ like!

চোখ..

লিখেছেন নভো নীল দীপ্তি, ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮





জীবনের সমীকরণিক বন্ধ খাতাটা আজ আবারো খুলে বসলাম,
অর্ধকষা সমীকরণিক প্রতিজ্ঞার সমাধান সংক্রান্ত বিড়ম্বনায় আজ আবারো পতিত হলাম।

এই বিড়ম্বনার সূচনা ঠিক কবে থেকে শুরু হয়েছিল,
তার আদ্যোপান্ত পই পই করে হাতড়েও উদ্ধার করতে ব্যর্থ হলাম।

তবে,সম্ভবত তোমাকে আবিষ্কারের বহুদিন আগে যে এই যাবতীয় সমস্যায় মুষরে পরি নি,
তা আমি ঢের বুঝতে পারছি।

কি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

আমরা

লিখেছেন সেলিম আনোয়ার, ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

তুমি ভীষণ বুদ্ধিমতী—
কষ্টিপাথরে যাচাই করে
তবেই হয়েছো সাথী— অদৃশ্য অটুট বন্ধনে
সঁপেছো তব প্রাণ
আমিও রাখতে জানি স্থান— অক্ষত অম্লান
এই হৃদয়ে! কেউ কী পারে যেতে সরে—দূরে!
এমন প্রগাঢ় প্রেম ছেড়ে —নির্মম এই প্রথিবীতে।
ধরে নাও ব্যস্ত ছিলাম— তোমার প্রেমেই ন্যস্ত ছিলাম
এমন করেই তোমায় দিলাম ভালোবাসার সবকটি গ্রহ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য