somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শৃঙ্খলিত সময়

লিখেছেন সম্রাট ইজ বেস্ট, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭




তোমার স্পর্শের ঘ্রাণে বিমোহিত প্রতিটি বৃষ্টির ফোঁটা
শরীরের গন্ধমাখা হলুদ রোদের একফালি-
খুঁজে ফিরি কাল হতে মহাকাল;
আদি হতে বিনাশের মাঝে
অথচ তুমি তো সাজাও নিত্য সর্বনাশা উদাসীনতার ডালি!

মরাল গ্রীবার কবোষ্ণ স্বাদে ডোবাতে চেয়েছি
পলকহীন দৃষ্টি, পেলব ত্বকের মসৃণতা
আর চুঁইয়ে পড়া নির্ভেজাল কমনীয়তায়;
চুমুক দেয়ার ধৃষ্টতা দেখাতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছি... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৪০০ বার পঠিত     ১১ like!

রূশ সাহিত্য সম্রাটের মহাকাব্যিক জীবন

লিখেছেন স্বর্ণবন্ধন, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬


১৯১০ সালের নভেম্বর মাসে রুশ সাম্রাজ্যে শীত যখন বরাবরের মতো বরফের শীতল থাবা বিছিয়ে দিচ্ছিলো, আস্তাপভো নামের এক প্রত্যন্ত রেল স্টেশন পৃথিবীর পত্রিকার পাতায় স্থান করে নিলো। সেখানে স্টেশন মাস্টারের ঘরে কয়েকদিন হয় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন একজন বৃদ্ধ লেখক; হালকা হয়ে আসা রূপালী চুল, আর একবুক সাদা দাঁড়িতে সুশোভিত মুখ,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

ঝড়

লিখেছেন নাহিদ ২০১৯, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

অথচ তুমি বলেছিলে এক ঝড়ের রাতে আমাতে বিলীন হবে
পাঁজরের সবকটা হাড় পিষিয়ে দেবে তোমার বজ্রবন্ধনে
সবার অগোচরে দরোজায় কপাট পড়বে,আর
হঠাত বজ্রের ঝলকানিতে বেপরোয়া হব দেবীমূর্তির সন্ধানে

তুমি বলেছিলে আঁধারকে তুমি ভালবাসবে
আবদ্ধ কেশগুচ্ছ পাবে স্বাধীনতা
ঝুম বৃষ্টির শব্দে তুমি মাতাল হবে,আর
দীর্ঘ চুম্বনে হবে আমার আজন্ম সাধ,মৃত্যুর পূর্ণতা ।

তুমি বলেছিলে নীলরঙা চুড়ি ভেঙে যাবে
পুঁথির মালা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

আঁধার নেই

লিখেছেন নাহিদ ২০১৯, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

এ হাসির কোন কারণ নেই
হাসতে তোমার বারণ নেই
চলন-বলনে বাঁধা নেই
তোমার প্রতি মায়াও নেই।

কবিতার খাতায় কবিতা নেই
লিখতে আমার মন নেই
ভাবতে আমার সায় নেই
প্রেমে পড়ার মোহও নেই।

আকাশে আজ মেঘ নেই
তাই বৃষ্টি আসার কারণ নেই
চায়ের কাপে চুমুক নেই
মনটাও আজ ভাল নেই।

সাগরপাড়ে ঝিনুক নেই
পা ভেজানো কিশোরী নেই
অবসরেও সময় নেই
খেয়াঘাটের মাঝি নেই।

গলিতে এখন আঁধার নেই
কিছু... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

যবে আমি এ ধরা ছেড়ে বিদায় নিবো

লিখেছেন শাইয়্যানের টিউশন (Shaiyan's Tuition), ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

মূলঃ শেখ জালালুদ্দিন রুমী
================
যখন আমার কফিনটি ঘর থেকে বের করা হবে,
এমন ভাবনা তোমাদের মনে যেন কভু না আসে-
আমি আরো থেকে যেতে চাই এ ভবে।

তোমরা তখন চোখের পানি ফেলো না,
বিলাপ করে দুঃখে কাতর হইয়ো না,
আমি তো কোন দৈত্যের থাবায় গিয়ে পড়ছি না!

যবে আমার মৃত এ দেহকে বহন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

আমি- ১

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

আমি যেথায় থাকি
সেথায় দেখা যায় না
আকাশ, মাটি আর মানুষ

এখানে শুধু আছে
কান্না, ক্ষুধা, কষ্ট আর
হতাশার অাগুনে উড়া ফানুস।

এখানে সবাই খালি ছোটে
অজানা এক গন্তব্যহীন পথে

আমি যেথায় থাকি
সেথায় মানুষগুলো সুখ খোঁজে
টাকার ভাঁজে ভাঁজে।

অন্ধ মানুষগুলো বোঝে না
সুখ খুঁজতে টাকা
আসে না কাজে।

এখানে সবাই ক্লান্ত বাঁচার টানে
বেঁচে থাকাই যেন জীবনের মানে।

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

রেল-সংঘর্ষ অনভিপ্রেত!

লিখেছেন মোরতাজা, ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২



ছবি বিবিসি বাংলার সৌজন্যে


মৃত শিশুর মুখ প্রচণ্ড রকমের নাড়া দেয়। মৃত মানুষের মুখও। পিতা হিসাবে শিশুর মৃত মুখ, রক্তাক্ত শরীর দেখলে চোখে অন্ধকার দেখি... আলোর জন্য তাকাই প্রতিপালকের দিকে... আহা জীবন। কী নির্মম।

গতরাতে কসবায় রেলের যে দুর্ঘটনাটি ঘটলো তা আমাদের জন্য কী কঠিন বার্তা না দিয়ে গেলো।... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

ভাষাসৈনিক ও বুদ্ধিজীবী অধ্যাপক অজিতকুমার গুহ'র ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮


প্রগতিশীল চিন্তার বাহক, খ্যাতিমান বাগ্মী, আপসহীন আদর্শবান ব্যক্তিত্ব, স্বাধীনচেতা বুদ্ধিজীবী ও খ্যাতনামা লেখক, শিক্ষাবিদ ও ভাষাসৈনিক অজিতকুমার গুহ। এই প্রজন্মের অনেকেই হয়তো তাঁকে চেনেন না। কিন্তু পাকিস্তান আমলে বৈরী পরিবেশে তিনি দেশের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য বিকাশে এবং মানবতার মূল্যবোধ ও সত্যকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে যে অবদান রেখে গেছেন,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৮ বার পঠিত     like!

ভাবছি কিডনিটা বিক্রি করে দেব

লিখেছেন স্বপ্নবাজ সৌরভ, ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২



প্রথম অংশ:

একরাশ হতাশা নিয়ে রাস্তায় নামলাম।শোঁ শোঁ করে ছুটে চলেছে আন্তঃজেলা পরিবহনের বাস গুলো। লোকাল সার্ভিস রাস্তায় জটলা পাকায় আর বিশ্রী শব্দে হর্ণ দিতে থাকে। কিচ্ছু সহ্য হয়না। একেবারেই ভালো নেই - ভাবে বেঁচে থাকতে ইচ্ছে হয় না। চেনা বাস... বাকিটুকু পড়ুন

৪৭ টি মন্তব্য      ৪৬২ বার পঠিত     like!

‘অন্ধ সূর্য’ নিয়ে মনোলীনাক চিঠি

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

প্রিয় মনোলীনা,
আগেতো কখনোই আমার এমন হতোনা,
এখন কেন যে এমন হয় হয়?
ঘুড়ি উড়াতে গেলেই
হাত কেটে যায়-
মায়াহীন রংগিন ধারালো সুতোয়।

আমার ঘুড়ি এখন দিশাহারা হয়ে
উড়ে আর উড়ে
তোমার মায়াহীন ‘জলে ডুবা’ আকাশে।
আর ঘুড়ির একটি অদৃশ্য ছায়া
ঝরে পড়ে আর পড়ে
আমার বুকে ‘শব্দহীন বিষন্ন’ দ্বীর্ঘশ্বাসে।

ছায়াটি কি খুঁজে ?
হয়তো ‘না দেখা মায়া’!!
মায়া খুঁজতে খুঁজতে
রক্তে মাখামাখি হয়ে যায়,
আর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

বই রিভিউ - আইরিন : কালজয়ী উপন্যাসের ক্যানভাসে নারকীয় বীভৎসতা...

লিখেছেন কালা মনের ধলা মানুষ, ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২



আইরিন
পিয়েরে লেইমেত

মাত্রই শেষ করলাম৷ মাথা হ্যাং হয়ে আছে ! স্তব্ধ হয়ে বসে আছি !!
ভয়ংকর লেভেলের একটা ক্রাইম থ্রিলার এই বইটা !!

কমান্ড্যার ক্যামিল ভারহোভ্যান তার টিম নিয়ে পিছু নিলেন এক ভয়ংকর নির্মম সিরিয়াল কিলারের৷ বীভতস খুন গুলোর কোন মোটিভ পাওয়া যাচ্ছে না কোনভাবেই৷

একদিন কাকতালীয় ভাবেই ক্যামিল ধরতে পারলেন খুনগুলোর বীভতসতার... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৫৩৫ বার পঠিত     like!

অণুকাব্য

লিখেছেন রব্বানী রবি, ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

লাশের গন্ধ ভেসে বেড়ায়
আর্তনাদে কেঁপে উঠে বুক
ট্রেনের সিগন্যাল অমান্য, হায়
কেড়ে নেয় বাঁচার সুখ।

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

বেঁচে থাকা কেন?

লিখেছেন অরুপম, ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯


ক্যান্সারের শেষ স্টেজে আছে, কেমোথেরাপি চলছে এমন মানুষকেও দেখেছি দুচোখে
বাঁচার স্বপ্ন নিয়ে উচ্ছ্বসিত হতে। কিডনি ডায়ালাইসিসের রোগিকে বলতে শুনেছি,'এতো কষ্ট এই ডায়ালাইসিসে, এরচেয়ে বরং মরে যাওয়া ভালো।' কিন্তু তারপরও সে নিয়মিত ক্লিনিকে যায় ডায়ালাইসিস করাতে। একবার করিয়ে ২ দিন ঝিম মেরে পড়ে থাকে, উঠবার মতোন শক্তি পায় না। তারপরও... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     like!

র‌্যাগকথন পর্ব -২

লিখেছেন নিরীক্ষক৩২৭, ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১


প্রথম পর্ব - ১
যাই হোক সেদিন ভাবলাম পরিচয় পর্ব মনে হয় শেষ, আর ভয় নাই। কিসের কি সন্ধ্যায় এক ক্লাসমেট ফোন দিয়ে বলল," দোস্ত, অমুক ভাই তমুক মোড়ে ফার্স্ট ইয়ার সবাইকে থাকতে বলছে সন্ধ্যায়। মনে হয় কোন কথা বলবে"।

আগে থেকে বলে রাখি, ছোটবেলাতে কুয়েট এর অমর একুশে হলে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৬০ বার পঠিত     like!

ভাল হওয়ার বঞ্চনা!

লিখেছেন মুনিরেভ সুপ্রকাশ, ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

তুই তো বাবা অনেক ভাল, সবই বুঝিস, দেখছিস না ঐটা একটা পাগল, বেয়াদব! তোর খেলনাটা ওকে দিয়ে আগে ঠাণ্ডা কর, তোকে পরে আমি এনে দেব!
এভাবেই শুরু হয় ভাল মানুষগুলোর প্রতি বঞ্চনার! এটা চলতেই থাকে, যতক্ষণ না ভাল ছেলেটাও একদিন চোখের পানি ফেলাটা বন্ধ করে, নাক ফুলিয়ে বলে উঠে- না, আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য