somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শোনো রুপকথা…

লিখেছেন আফরিন নাজিয়া, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৬

শোনো রূপকথা,
তোমার গল্প তোমার কাছেই থাক।
ভেবে নিও,তোমার গল্পের
কোন এক নিষ্ঠুর চরিত্র আমি...
যাকে নিয়ে এতটুকুও ভাবো না তুমি,
চেতনে-অবচেতনে
ভুলে যেতে চাও প্রাণপণে...
আমাকে ভুলেই যেও না হয়,
কখনো কোন সুখের মুহুর্তে...
ভেবে নিও,তোমার জীবনের
সুখের গল্পের পদাবলী ছেড়ে
ঘুমের ঘোরে চিরতরে
হারিয়ে গেছে এক নিষ্ঠুর চরিত্র... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

স্মরণে............... ফজলে লোহানী

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫


স্মরণে...............
ফজলে লোহানী
[জন্মঃ ১২ই মার্চ, ১৯২৮ - মৃত্যুঃ ৩০শে অক্টোবর, ১৯৮৫]
দেখতে লোকটা মোটেও সুদর্শন ছিলেন না। চেহারা এবড়ো-থেবড়ো, মাথায় পরচুলা। কিন্তু আশ্চর্য মায়াকাড়া ছিল তার চাহনি। তারচেয়ে চমৎকার ছিল তার কথা বলার ভঙ্গি আর অভিব্যক্তি। তিনি বাংলাদেশে ম্যাগাজিন অনুষ্ঠান ও টিভি সাংবাদিকতার জনক সেই ফজলে লোহানী।
সাংবাদিক-সাহিত্যিক-চলচ্চিত্র প্রযোজক এতোসব পরিচয় ঢাকা পড়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৯৬ বার পঠিত     like!

সামহোয়্যার ইন ব্লগ ওপেন হলো, খুব ভালো হলো

লিখেছেন টোকন ঠাকুর, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৭



সামহোয়্যার ইন ব্লগ ওপেন হলো, খুব ভালো হলো। কত লেখা যে লিখেছি এখানে, লেখাগুলো আটকে ছিল। ভালো লাগছে। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

নিষ্ঠুর বাস্তব

লিখেছেন সেলিম আনোয়ার, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯




বিচক্ষণ নই আমি—নই কোন নেতা
চেয়ে দেখো শত শত লোক
আমিও তাদেরই একজন; আমজনতা ।
তাইতো আমি দূ্রেই পড়ে থাকি
হয়তো অনাদরে—বেদনার অথৈ সাগরে
নেই যার কোন তীর অস্থির সময়ে
আছে শুধু ঢেউ....
কখন যে সুনামি এসে
এই আমাকে নেয় ভাসিয়ে
অতল তলে— ভেবে ভেবে পাইনা দিশে ।
... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৩১০ বার পঠিত     like!

আমরা কি কৃতজ্ঞ হবোনা?

লিখেছেন মোঃ হৃদয় মোল্লা, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৭

চমেকের ৫৬ ব্যাচের লুবনা আপু মারা গেছেন। মাত্র কিছুদিন আগেই ফাইনাল প্রফ পাস করে ইন্টার্নি করছিলেন। কত নির্ঘুম রাত, কত পরিশ্রম করে ডাক্তার হয়েছিলেন। আহা! কত স্বপ্ন ছিল হয়ত তার — বড় ডাক্তার হবে। সামনে কতটা পথ চলা বাকি ছিল। কত ভালো ক্যারিয়ার হত। মা বাবার স্বপ্ন পুরন করবে। কিন্তু... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

বেপরোয়া - পাপন....!!!

লিখেছেন কিরমানী লিটন, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৯



খেলায় তাহার আগ্রহ নেই- চেয়ারটাতেই ঝোঁক,
তিনিই তবু সভাপতি- ছিন্নি খাওয়া লোক।
পকেট ভরা পয়সা পাতি- নিত্য বিদেশ যাওয়া
বদ্ধ কুয়ায় সাতার কাঁটে- থাকুক না স্রোত হাওয়া।

বুবুর দয়ায় ক্রিকেট পতি- পুত্র জিল্লু কাকার
তাই সেটাকে বাবার ভাবেন- আঁকড়ে ধরে থাকার।
সাকিব তাহার পা চাটেনি ক্ষোভটা তাহার প্রতি,
তাই তাহাকে থামিয়ে আঁকেন- এগিয়ে চলার যতি!

সবাই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     like!

আমরা কেমন মানুষ? পর্ব-০৩

লিখেছেন নয়ন বিন বাহার, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭

পাঁচ.

একটা সমাজে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ছাত্র/ছাত্রীরা।নিয়মিত স্কুলে ক্লাস, ক্লাস শেষে শিক্ষকের বাসায় প্রাইভেট কোচিং, তারপরে বাসায় টিউশন মাস্টারের কাছে পড়ালেখা। পড়ালেখা আর পড়ালেখা। দম নেওয়ার কোন ফুসরৎ নেই।
দেখতে কি যে ভাল লাগে, আহা!

কিন্তু...
এত টাইট শিডিউলে তারা কি শিখছে?
ক্লাসে, কোচিং- এ, টিউশনে?
এত তদারকিতে কি শিখছে তারা?
শতকরা হিসাবে কত ভাগ প্রকৃত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

অনুকাব্য

লিখেছেন টি ইউ রিয়াদ, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

(১)
তোকে ছাড়া পানসে জীবন
তিক্ততারই সর্বশেষ,
হারিয়ে যদি ফেলি কভূ
নিজেও হবো নিরুদ্দেশ।


(২)
তুমি হলে হাল ছাড়া এই
জীবন নাওয়ের মাঝি,
পুলসিরাতও দেবো পাড়ি
থাকলে প্রভূ রাজী।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

জাজিম

লিখেছেন শরৎ চৌধুরী, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯

নায়ুতোষকে উঁই পোকারা
করছে কোলাহল
দেহের দেয়াল টপকে গেল
নোনা বানের জল

বল
ছলাৎ ছল! ছলাৎ ছল! ছলাৎ ছল!
বল
ছলাৎ ছল! ছলাৎ ছল! ছলাৎ ছল!

শরৎ চৌধুরী, হিরোশিমা, জাপান
অক্টোরের একত্রিশ বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

নজরানা

লিখেছেন রুদ্র আতিক, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯


''জনগণ কর্তৃক যাহা না দিলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের কাজের প্রতি নজর ওঠে না তাহাকেই বলে নজরানা ! ইহাকেই কেউ বলে ঘুষ কেউ বলে উৎকোচ । ইহার আছে আরও অনেক বাহারি বিশেষণ যেমন- হাত খর্চা, পাওনা, উপরি, মাল্লু, মাল, সেলামি, অফিস খরচা, ফাইল খরচ, প্যাকেট,পকেট খর্চা, নাস্তা খরচ, টিকা, বখশিশ, তেল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

তামিম ইকবাল খেলছে না ভারত টেস্ট- আবারো পাপনের দাম্ভিকতা!!

লিখেছেন আব্দুল কাইয়ুম, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫২


তামিমের দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ভারত টেস্ট চলাকালীন সময়ে। এতে করে পুরোপুরিই ভারত সিরিজে অংশ নিতে পারবনে না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তবে তামিম ইকবালের এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের মতো যদি আর কোনো ক্রিকেটার ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৯৬ বার পঠিত     like!

জৈবিক জীবনটি তাদের বৈচিত্রে ভরপুর

লিখেছেন আখ্যাত, ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৭


"বিয়ের জন্য বয়সসীমা বেঁধে দেয়ার মত হৃদয়হীন কাজ আমি করবনা৷ কখন বিয়ে করবে, এটা তোমার স্বাধীনতা৷ নিজেকে বিয়ের যোগ্য মনে করলে বিয়ে করে ফেলতে পারো৷ তোমার বয়স কত বছর হলো, সেটা কোন ব্যাপার নয়৷
তবে সাবধান! জীবনেও কোনদিন ব্যভিচারের কাছেও যেওনা৷ যদি যাও, চূড়ান্ত যন্ত্রণার স্বাদ উপভোগ(!) করার জন্য তৈরি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     like!

রাইড শেয়ারিং : যাপিত জীবন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৫




সাধারনত ঢাকার ব্যস্ত এলাকায় অফিস সময়ে বাইপাস করে চলাফেরা করি,
আজ আর পারিনি, জরুরী কাজে মতিঝিল যেতে হলো , কাজ
শেষ করে রাস্তায় নেমে দেখি মাত্র ২০ মিনিট সময় আছে অন্য একটা মিটিং ধরতে হবে,
লাভ রোড, তেজগাঁও এখান থেকে কম দুর নয় ।
রাস্তায় প্রচুর জ্যাম, উপরন্ত ট্রাম লাইনের কাজ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৮০ বার পঠিত     like!

পুরোনো তুমিতে নতুন অনুভূতি

লিখেছেন রাসেল রুশো, ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৮

প্রিয়তমা এরাতো,
তুমি এখনই চলে যেও না। তুমিতো সবই জানো- আমি স্বল্পবাক পুরুষ। রক্তের সম্পর্কের চেয়ে বড় বলে কিছু মানি না, স্নেহের মায়াটাকে আমার মনে হয় একটা মেকি শৃঙ্খলবেড়ি। সে-বার তোমার প্রিয় জিনিসগুলো আমি ফিরিয়ে নিয়েছিলাম -সত্য। তোমাকে ভালোবাসি না স্বীকারোক্তি দিয়েছিলাম-সত্য। কিন্তু তুমি এটা জানতে চাওনি -কেন আমি নাম দস্তখত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

তিন বছর আট মাস ২৫ দিন পর আবার ফিরে এলাম

লিখেছেন আহসান কামরুল, ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪১

ব্লগ দিয়ে লেখালেখির শুরুটা হলেও নানা কারণে দূরে ছিলাম ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে। উত্তাল ওই সময়টা ছিল প্রগতিশীল ব্লগারদের জন্য খুবই বিপজ্জনক। তখন ব্লগাররা একের পর এক খুন হচ্ছিলেন।

২০১৩ থেকে সেই সময়গুলো ছিল স্বাধীন চিন্তা ও কথা বলার স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত। এরপরও শুভাকাঙ্খীদের উপদেশ অগ্রাহ্য করে ২০১৬ সালের ফেব্রুয়ারি... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য