ম্যাজিক
একটি ‘আনকোরা চুম্বন’ নিয়ে গলির চায়ের দোকানে
বিষন্ন হয়ে বসে আছে একজন কিশোর,
ছটফট করতে করতে বারবার ‘সাড়ে সতেরো’ নং বাড়ীর
তেতালার বারান্দায় তাকাচ্ছে সে,
পাঁচ নাম্বার চা’য়ের কাপে চুমুক দিতে দিতে
সে ‘আনকোরা চুম্বন’টি কে উনত্রিশ বার পুড়িয়েছে।
একজন সদ্য কিশোরী সেই বারান্দায় দাড়াতেই
ম্যাজিক ঘটে গেলো মধ্য দুপুরে,
কিশোরীর ঠোঁটে নিরানব্বই’টি জোনাকী... বাকিটুকু পড়ুন











