সংজ্ঞা

কি হতে পারে তোমার সংজ্ঞা???
তোমার স্পর্শে সুখ,
ঘ্রাণে মাদকতা,
আর আলিঙ্গনে সততই দিশেহারা।
তোমার দু হাত ধরে নদী হয়েছি,
তোমার দু চোখে সাগর দেখেছি।
অধরে অধর রেখে পাখির মতন,
সঙ্গ দিয়েছি যখন তখন।
আমিতো গবেষক নই,
উদ্ভাবকও নই,
তাহলে কি করে দেই তোমার সংজ্ঞা!
তাই কবির মতই করে বলি,
"তোমার উপমা তুমিই শুধু
তুলনা নও কারো সাথে আমার হবু বধু।" বাকিটুকু পড়ুন
৬ টি
মন্তব্য ১৬৯ বার পঠিত ১













