আমলার নামে গামলা গামলা

শহীদুল ইসলাম প্রামানিক
আমলার নামে গামলা গামলা
হচ্ছে অভিযোগ
এইটা নাকি আমলাতন্ত্রের
বহু পুরাতন রোগ।
মন্ত্রী, এমপি সবাই নাকি
তাদের কাছে ধরা
অনেক অন্যায় করার পরও
যায় না প্রমাণ করা।
তাঁদের কাছেই দেশের নাকি
নাড়ি নক্ষত্র থাকে
সেই জন্য তো মন্ত্রীরা সব
পড়ে ঘুর্ণিপাকে।
তাদের হাতেই টাকা-পয়সা
দেশের ভবিষ্যৎ
তাদের কাছেই ভালো-মন্দ
আয় উন্নতির পথ।
আমলারা ভাই ক্ষুব্দ হলে
দেশটা অচল হবে
সেই জন্য তো আমলার কাছে
নতজানু হয়... বাকিটুকু পড়ুন










