আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

অতঃপরের সময়

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৯

অনেকদিন পর রুদ্রদার কথা খুব মনে পড়ছে। ক্যামেরাটা হাতে নেয়ার পর থেকেই। দারুণ ছবি আঁকত রুদ্রদা, বলত, তোরা ক্যামেরায় ছবি তুলিস কেন? জীবনকে হাতের কারসাজিতে ফুটিয়ে তুলতে হয়, ক্যামেরায় তোলা ছবিতে তাকে আটকে রাখায় কোন কৃতিত্ব নেই। মুগ্ধ হয়েছিলাম কথাটায়। কবিতাও লিখত খুব ভাল। হয়ত এখনও তেমনই আছে। ভাবতে অবাক...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

এখন আমি অনেক বড়...

৩১ শে আগস্ট, ২০১০ রাত ২:১০

বাংলা ব্যাকরণ বইয়ে পড়া শৈশবস্মৃতি নিয়ে লেখা রচনাগুলো ফেলনা মনে হত। নিজে শিশু ছিলাম বলে, শিশুকাল তখন চলন্ত অধ্যায় ছিল বলেই কিনা জানি না, পাতা উলটে পালটে দেখেও লেখকের জন্য কোন সহানুভূতি তৈরি হত না। সবসময় ভেবেছি এ আর এমন কি। আমি তো ছোটই, ছোট হবার মধ্যে...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

গল্প লেখার শখ

১২ ই মার্চ, ২০১০ রাত ১:৪৩

লেখকরা কেমন করে মনের কথাটা লিখে ফেলেন ভাবতে অবাক লাগে। পড়তে পড়তে দেখা যায় আরে আমি তো ভেবেছিলাম এই কথাটা শুধু আমিই ভাবি। অর্থাৎ কোন একটা ব্যাপার তাঁরা কিভাবে যেন পাঠকের মন মত করেই প্রকাশ করে ফেলেন। হতে পারে আমি একটা জিনিস যেভাবে ভাবি সেই জিনিসটাকে অনেকেই সেভাবেই ভাবে। কিন্তু...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

দিন যায় দিন চলে যায়

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

আমাদের বাসাটাকে ছোট বলা যাবে না। কিন্তু এখানে মানুষ খুব কম। দুইটা ঘুমের ঘর, একটা মোটামুটি গোছের মেহমানের ঘর, বসার জন্য একটা ঘর আর বড়সড় একটা খাবার ঘর আছে আমাদের। এখানে বাস করি আমরা মাত্র দুইজন, আমি আর আব্বু। আম্মু দেড় বছর ধরে অফিসের কাজে ঢাকার বাইরে, আরও কয়েক মাস...

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে

যা খুশি তাই ইচ্ছেমতন!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

বলা কথাগুলো নাকি ইথার নামের একটা জিনিসের মধ্যে ভেসে থাকে। আমরা যখন যা বলেছি তা এখন উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইথারের মধ্যে, শুঁড়ের মত কিলবিল করে করে নাড়াচাড়া করছে এদিক থেকে সেদিকে। আমি আমার না বলা কথগুলো হাতড়ে বেড়াচ্ছি। কতকিছু বলতে চেয়েও বলা হয়নি জীবনে। খুব বড় কোন কথা...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

চিরকুটটা তোমার জন্য...

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

জানো আজকে সূর্যগ্রহণ দেখলাম আমার জানালা থেকে। আগে কখনও এভাবে করে দেখা হয় নি। এক্সরে প্লেট দিয়ে সূর্যের দিকে তাকিয়ে দেখি সূর্যটা চাঁদের মত হয়ে আছে। চাঁদ হলে একে ইংরেজিতে বলতে হত ক্রিসেন্ট। তখন কি ইচ্ছা হচ্ছিল জানো? ইচ্ছা হচ্ছিল তোমাকে ডেকে নিয়ে আসি। বলি, দু'জন মিলে চাঁদ দেখা তো...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

'ছেলে' নিয়ে সেকালে ভাবা ভাবনা

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩

“ছেলেরা পেছনে লাগলে ভালই লাগে, না রে?” এটা ছিল আমার স্কুলজীবনে শোনা অন্যতম সেরা একটা স্বীকারোক্তি। কথাটা বলেছিল আমার এক বান্ধবী। তখন ক্লাস টেনে পড়ি আমরা। ‘ছেলেরা পেছনে লাগা’ বিষয়টার সাথে অল্পবিস্তর পরিচয় সবারই হয়ে গেছে ততদিনে। আমি ওর কথাটা বিবেচনা করে বুঝতে পারলাম পুরোপুরি ভুল বলে নি সে। দুইজন...

পোস্টটি ৩৭ জনের ভাল লেগেছে

যদি অন্য কিছু হত!

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

ছেলেটার পাশের বাড়িতে থাকত মেয়েটা। অনেকদিনের প্রতিবেশী। ছোট থেকে তারা বড় হয়েছে এখানেই। ছেলেটার চোখে তখন নানা রঙের স্বপ্ন, জীবন জীবিকা প্রেম ভবিষ্যত এবং হয়ত আরো অনেক কিছু নিয়ে। বহুদিনের পরিচিত কমবয়সী মেয়েটার বাড়াবাড়ি আগ্রহ, অহেতুক কাছ ঘেঁষা তাই তেমন করে লক্ষ্যই করেনি সে। বা করলেও গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ...

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে

দৃষ্টিসঙ্গী

১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

ক্লাস সেভেনে থাকতে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় আমি প্রথম টের পাই যে আমি টিভির ডান কোণায় থাকা স্কোর ঠিকমত পড়তে পারছি না, খাটুনি হচ্ছে। কিছুদিন পর ডাক্তার দেখাতে হল। এবং প্রথমবারের মত আমার নাকের গোড়ায় চশমা এঁটে গেল। আমি বুঝতে পারলাম এতদিন যেটুকুকে সবকিছু ঠিকঠাক দেখতে পারা মনে করতাম আসলে...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে

পুরাণের পুরানো একটা গল্প

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

গ্রীক পুরাণের গল্পগুলো বেশ ভাল লাগে। ইলেক্ট্রা, ইডিপাস রেক্স, ইলিয়ড, ওডিসির মত আরো অনেক অনেক বিখ্যাত রচনার বিষয় এসেছে এসব কাহিনী থেকে। তৈরি হয়েছে নানা সিনেমা। সবগুলোর মাঝে সবচেয়ে পরিচিত সম্ভবত ট্রয় নগরীর গল্প। পাখনাওয়ালা কিউপিডের জন্য সাইকির ভালবাসা, আকিলিসের সর্বনাশা গোড়ালি, প্রমিথিউসের আগুন চুরি, সাগরের অধিশ্বর পসেইডন ইত্যাদি অগুণতি...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.১১১৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোট ছোট স্বপ্নগুলো ঘাসের মত হয়।
একটুখানি কোনভাবে বোনা হয়ে গেলে,
অচিরেই
হৃদয়ের সারাটা মাঠ ভরে যায়।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৮টি
  • মন্তব্য করেছেন: ১২০৩টি
  • মন্তব্য পেয়েছেন: ১২৫৩টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ১৬০৮৩ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই