somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোঁয়া ধোঁয়া ভালোবাসা..................... পর্ব- ৮

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব- ১
পর্ব- ২
পর্ব- ৩
পর্ব- ৪
পর্ব- ৫
পর্ব- ৬
পর্ব- ৭



তিতলির পরীক্ষা শেষ।

এখন বলতে গেলে পুরোটা সময়ই অবসর কাটছে তার। গান শুনে আর গল্পের বই পড়ে বেশীরভাগ সময় কাটছে তার। এখন সেরকম পড়াশুনার চাপ নেই..............


বিকেলবেলা তিতলি ছাদে বসে ঝালমুড়ি খাচ্ছিল। হঠাৎ করেই স্কুলের রিইউনিয়নের কথা মনে পড়লো তার। সে ভাবলো বুশরাকে ফোন করবে। মোবাইলটা সাথেই ছিল। তাই মাথায় চিন্তাটা আসার সাথে সাথেই সে বুশরাকে ফোন দিলো---
> হ্যালো বুশরা
> কিরে তিতি, খবর কি? নাম্বার নিলি সেই কবে, আর ফোন করলি কিনা আজকে....!!!
> আগেই ফোন করতাম তোকে। আসলে পরীক্ষার কারনে ভীষন ব্যাস্ত ছিলাম।
> হুম বুঝি বুঝি, সব ঢং বুঝি। যাকগে কেমন আছিস বল
> এইতো আছি ভালোই। তুই আছিস কেমন? আর রিইউনিয়নের ব্যাপারে তো আর বললি না।
> হুম, আছি। আমার খবর নেয়ার সময় আছে নাকি তোর? যাই হোক, গেটআপের কথা বললে, মেয়েরা সবাই শাড়ি পড়বে।
> হুম। কি ধরনের শাড়ি?
> দেখাবো তোকে। কালকে কি তুই ফ্রি আছিস? এক কাজ করি, তুই আর আমি মিলে কালকে মার্কেটে যাই।
> ফ্রি আছি, কিন্তু মার্কেটে কেন?
> আরে শাড়ি কিনতে হবে তো।
> আচ্ছা ঠিক আছে। বাসায় আসিস।
> ঠিক আছে। কালকে সকালে আসছি।
> ok then, see you tomorrow. খোদাহাফেজ।
> খোদাহাফেজ।



রাতের খাওয়া শেষ করে তিতলি বারান্দায় হাঁটছিল।

ইকবাল সাহেব দূর থেকে মেয়েকে দেখছিলেন। কিছুক্ষন পর তিনি বারান্দার ইজিচেয়ারটাতে গিয়ে বসলেন। বসেই হাতের ইশারাতে তিতলিকে কাছে ডাকলেন।
> আমার পাশের চেয়ারটাতে বস মা।
> কিছু লাগবে বাবা?
> নারে মা, তোর সাথে একটু গল্প করবো। তোর কি কোন কাজ আছে এখন?
> না বাবা, ফ্রি আছি।
> আসলে কি আর বলবো মা, বয়স যত বাড়ে তার সাথে তাল মিলিয়ে মানুষের একাকিত্বও বাড়তে থাকে।
> হঠাৎ এই কথা কেন বাবা?
> বললাম আর কি, বয়স তো আমার কম হলো না। এতো বড় বাড়িতে পুরোটা সময়ই একাকী কাটে। একসময় তোর বিয়ে হয়ে যাবে, তুই তোর সংসার নিয়ে ব্যাস্ত হয়ে যাবি। তখন তো এমন দুটো কথা বলারও কেউ থাকবে না। সত্যিই বড় একা হয়ে যাবো আমি.....................
> এসব কথা বাদ দাও তো বাবা। অন্যকিছু বলো।
> হুম। তা পড়াশোনা কমপ্লিট করে কি করবি ভাবছিস?
> শুরুতে তো চাকরিতেই ঢুকবো। ভালো কোন ওষুধ কোম্পানিতে কাজ করার ইচ্ছা আছে।
> বাহ্, দারুন প্ল্যান করেছিস।
> বাবা রাত তো অনেক হলো, প্রায় সাড়ে ১১টার মতো বাজে। ওষুধ খেয়েছো তুমি?
> হ্যা খেয়েছি মা।
> তাহলে এখন ঘুমুতে যাও। খামোখা রাত জেগে শরীর খারাপ করার দরকার নেই।
> ঠিক আছে, যাচ্ছি মা। তুইও বেশী রাত জাগিস না।




বাবা চলে যাবার পর অনেকক্ষন পর্যন্ত তিতলি বারান্দায় পায়চারি করলো।

রুমে আসার পর কেন যেন কোনভাবেই তিতলির ঘুম আসছিল না।


কিছুক্ষন পর মেঝোফুপু তিতলির ঘরে আসলো।
> কেমন আছিস মা?
> এইতো ফুপু..........
> তোর কি মনটা খারাপ?
> ঠিক তা না। কেন যেন খুব অস্থির লাগছে আর ঘুমুতে পারছি না।
> কোন বিষয় নিয়ে কি খুব টেনশনে আছিস?
> তেমন কিছু না।
> থাক আর কথা বলতে হবে না। এক কাজ কর ঘরের বাতি নিভিয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়। আমি চুলে বিলি কেটে দিচ্ছি, ধীরে ধীরে ঘুম চলে আসবে।
> তোমার কোন অসুবিধা হবে না তো?
> আরে না
> আচ্ছা ঠিক আছে।



ঘরের বাতি নিভিয়ে তিতলি বিছানায় শুয়ে পড়লো। ফুপু চুলে বিলি কাটতে লাগলো। ধীরে ধীরে একসময় তিতলি ঘুমিয়ে পড়লো............




(চলবে.......)
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×