somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোঁয়া ধোঁয়া ভালোবাসা....................... পর্ব- ৭

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব- ১
পর্ব- ২
পর্ব- ৩
পর্ব- ৪
পর্ব- ৫
পর্ব- ৬


তিতলির আর একটা পরীক্ষা বাকি। পরশুদিন লাস্ট পরীক্ষা।
জানালা দিয়ে বিকেলের মিষ্টি রোদ ঘরে ঢুকছে। তিতলি বিছানায়, জানালার গ্রিল ঘেষে বসে আছে। এখান থেকে ফুপুর কবরটা দেখা যায়।

ফুপুর কবরটা দেখলে মাঝে মাঝে তিতলির খুব অবাক লাগে। তার প্রায়ই মনে হয়, জীবিত অবস্থায় যে মানুষরা সারা দুনিয়া চষে বেড়ায়, মৃত্যুর পর এইটুকুন সাড়ে ৩ হাত মাটির ঘরে কেমন করে থাকে মানুষরা......................

তিতলির মুখের ওপর রোদ পড়ছিল। তাকে খুব সুন্দর লাগছিল।

হঠাৎ রুমের দরজায় দাড়িয়ে ফুলির মা ডাকা শুরু করলো---
> আম্মাজি, ও আম্মাজি.........
> কি হয়েছে? এতো ডাকাডাকি করো কেন?
> আফনের মেহমান আইছে?
> কে এসেছে?
> চিনতে পারি নাই। আফনে দেহেন গিয়া।
> আচ্ছা ঠিক আছে। তুমি যাও।

তিতলি ভীষন অবাক হলো। তার কাছে তো কারো আসার কথা না। আগে বন্ধুরা বাসায় আসা যাওয়া করতো। কয়েক বছর যাবৎ কারোরই তেমন আনাগোনা নেই।

যাই হোক, তিতলি বিছানা থেকে নেমে চুল ঠিক করে ড্রইং রুমের দিকে গেলো।


তিতলি ধীরে ধীরে ড্রইং রুমের দরজায় গিয়ে দাঁড়ালো।

তিতলি অবাক হয়ে দেখলো ড্রইং রুমে কেউ নেই। কিন্তু টি-টেবিলের ওপর দারুন একটা ফুলের ঝুড়ি দেখলো। একটা বেতের ঝুড়ির ভেতর অনেকগুলো লাল গোলাপ ঠাসাঠাসি করে ভরা। তিতলি ঝুড়িটা হাতে তুলে নিলো। ফুলগুলোর মাঝে ছোট্ট একটা কাগজ। তাতে লেখা, "সামান্য উপহার, পছন্দ হয়েছে তো?"।

তিতলি ভীষন অবাক হয়েছে। সে কি করবে বুঝতে পারছে না। সে কিছুক্ষন এদিক ওদিক দেখে ফুলির মাকে ডাক দিলো।
> আম্মাজি ডাকছেন আমারে?
> হুম। কে এসেছিলো?
> একটা ব্যাডা।
> এই ফুল কি সে এনেছে?
> জে। আফনের সাথে সাক্ষাত হয় নাই?
> না। আমি আসার আগেই চলে গেছে।
> আহা কন কি! ব্যাডা ডা বড় বালা, খুব মায়া লাগা চেহারা। বড় সুন্দর কইরা কথা কয়...........
> আচ্ছা তুমি যাও তো এখন। আজকাল খুব বেশী কথা বলো তুমি।
> জে আইচ্ছা।

তিতলি ভেবেই পাচ্ছে না যে কে তার জন্য এই ফুল আনবে। যতই সে ভাবছে, ততই তার চিন্তায় জট পাকাচ্ছে...............


রাতে খাওয়ার সময় বাবার সাথে কিছু কথা হলো---
> কিরে মা, বিকালে কি তোর কোন বন্ধু এসেছিল?
> কেন বাবা?
> না, ফুলির মা বলছিল তোর কাছে কে যেন এসেছিল.........
> হুম। দেখা হয়নি, গিফট দিয়ে চলে গেছে।
> কে এসেছিল?
> বললাম তো দেখা হয়নি।

মাঝরাতে পড়া শেষ করে তিতলি ফুলের ঝুড়িটা হাতে নিয়ে ভাবনার রাজ্যে হারিয়ে গেলো। কে এই কাজ করতে পারে, সে কোনভাবেই বুঝতে পারছে না।

তার হঠাৎ কেন যেন মনে হলো, এটা কি বর্ষন করতে পারে............
বর্ষন তো ওদের বাসা চিনতো...........


কিছুক্ষন পর মেঝোফুপু তিতলির রুমে ঢুকলো।
> কিরে কি করিস?
> চিন্তা করি।
> কি এত চিন্তা করিস?
> তুমি বুঝবে না।
> এত ফুল পেলি কোথায়?
> ভূত দিয়ে গেছে।
> বাজে বকিস না তো। সত্যি করে বল।
> হবে হয়তো তোমার মতো কোন ভূত............
> এই আবার ফাজলামো করছিস? খবরদার আমাকে ভূত বলবি না।
> ঠিক আছে পেত্নি রানী.........
> কি যে বলিস না.......!!! আজকাল প্রেম করছিস নাকি.......???
> কি যে বলো না তুমি.........!!! কার ঠ্যাকা পড়েছে আমার সাথে প্রেম করতে আসবে...........!?!
> তবে যাই বলিস, ছেলেটা কিন্তু মাশাআল্লাহ্ বেশ সুন্দর।
> কোন ছেলে?
> যে তোর জন্য ফুল নিয়ে এসেছিল।
> তুমি তাকে কিভাবে দেখলে?
> তাতো বলবো না। তবে দেখেছি কোন একভাবে।
> বুড়ি তুমি যে কি না..........
> এই আবার বাজে কথা বলে............



তিতলি সে রাতে ভালো করে ঘুমুতেও পারলো না। সেই ফুল দেনেওয়ালার কথা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল.................


(চলবে........)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×