somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের খোঁজ করতে গিয়ে দেখতে পেলাম তাদের সংখ্যা নেহায়েত কম না।
এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।



বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে দেখে নেই চাঁদ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।

১ : চাঁদের কলঙ্ক

২ : চাঁদে কলঙ্ক আছে, গোলাপে কণ্টক।

৩ : কাঁটা বিনা কমল নাই, কলঙ্ক বিনা চাঁদ নাই।

৪ : চাঁদের কাছে জোনাকি পোকা, ঢাকের কাছে টেমটেমি।

৫ : এক চাঁদে জগৎ আলো।

৬ : বামন হয়ে চাঁদে হাত।

৭ : আকাশের চাঁদ হাতে পাওয়া।

৮ : আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরা।

৯ : ঈদের চাঁদ।

১০ : অমাবস্যার চাঁদ

১১ : এই যদি গোরাচাঁদ তবে কালাচাঁদ কেমন।

১২ : বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ।

১৩ : বন্ধ্যা নারীর অন্ধ পুত্র চাঁদ দেখতে পায়।

১৪ : চাঁদ-কপালে দীর্ঘ ফোঁটা, মুখে তার সরষে-বাটা।

১৫ : চাঁদ চাঁদ চাঁদা, মিথ্যে কেনো কাঁদা।

১৬ : চাঁদ দেখে কুকুর চেঁচায়, চাঁদের তাতে কিবা আসে যায়।

১৭ : চাঁদ ধরা ছেলে

১৮ : চাঁদ চাওয়া ছেলে

১৯ : চাঁদ পাওয়া ছেলে

২০ : চাঁদেও গ্রহণ ধরে।

২১ : চাঁদের আশীব্বাদ, ক্ষয় বৃদ্ধি বাঁধা।

২২ : চাঁদের গায়ে ছেপ ফেললে আপন গায়ে লাগে।

২৩ : চাঁদের গায়ে কেউ কি থুথু দিতে পারে?

২৪ : চাঁদে বুধে যারে পায়। তার ধান-ঠেইলো ন যায়।

২৫ : চাঁদের দিন, বুধের দশা।

২৬ : চাঁদের হাট।

২৭ : চাঁদের সভার মধ্যে তারা। বর্ষে পানি মুষল ধারা।

২৮ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকি ধরে বাতি; মোগল পাঠান হদ্দ হল, ফারসী পড়ে তাঁতী।

২৯ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকি ধরে বাতি; ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হল রথী।

৩০ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; বাঘ পালালো, বেড়াল এলো ধরতে এবার হাতী।

৩১ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; ময়ূর গেল, ছাতারে এল, ফুলিয়ে বুকের ছাতি।

৩২ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; বিস্তর করলে পুত, কি করবে মোর নাতি।

৩৩ : কিসে আর কিসে, তামায় আর সীসে। চাঁদে আর মেনি-বাঁদরের পোঁদে।

৩৪ : চন্দ্র হৈতে বিষ বৃষ্টি।

৩৫ : চন্দ্রের জোৎস্নাদানে উঁচু নীচু বিচার নাই।

৩৬ : চন্দ্রের ভঙ্গিমা দেখে তেঁতুল হ’লেন বাঁকা।


আরো কিছু আপনার জানা থাকলে শেয়ার করতে পারেন।

=================================================================
আমার চন্দ্র বিলাস
চন্দ্রবিলাস - ০১
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র

রবিবাবুর চন্দ্রকণা - ০১
রবিবাবুর চন্দ্রকণা - ০২
রবিবাবুর চন্দ্রকণা - ০৩
রবিবাবুর চন্দ্রকণা - ০৪
রবিবাবুর চন্দ্রকণা - ০৫
রবিবাবুর চন্দ্রকণা - ০৬
রবিবাবুর চন্দ্রকণা – ০৭
রবিবাবুর চন্দ্রকণা – ০৮
রবিবাবুর চন্দ্রকণা – ০৯
রবিবাবুর চন্দ্রকণা – ১০
রবিবাবুর চন্দ্রকণা – ১১
রবিবাবুর চন্দ্রকণা – ১২
রবিবাবুর চন্দ্রকণা – ১৩
রবিবাবুর চন্দ্রকণা – ১৪
রবিবাবুর চন্দ্রকণা – ১৫
রবিবাবুর চন্দ্রকণা – ১৬

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১২:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×