somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator

৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।



দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)

এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)

এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)




প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ১৯৮৭ সালে রিলিজ হওয়া Predator মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।

১। Predator (1987)


ডাচ (আর্নল্ড শোয়ার্জনেগার) একজন সৈনিক, ভিয়েতনামের বিদ্রোহী শিবিরে আটকে রাখা একদল রাজনীতিবিদকে গোপনে উদ্ধার করার জন্য মার্কিন সরকার তাকে তার দল নিয়ে উদ্ধার মিশনে পাঠায়। ডাচের দলে ছিল ম্যাক, বিলি, ব্লেইন, পনচো, হকিন্স ও সিআইএ এজেন্ট ডিলন।



ডাচদের দল বিদ্রোহী শিবিরে পৌঁছে দেখে সেখানে কোনো রাজনীতিবিদ নেই। লড়াইয়ে বিদ্রোহীরা নিহত হয় এবং আনা নামের একটি মেয়েকে বন্দী করে। ডাচদের দলটি তাদের যেখান থেকে তুলে নেয়া হবে সেই দিকে এগুতে থাকে। ঠিক তখন আনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হকিন্স তাকে তাড়া করে পিছু নেয়। কিন্তু তখন একটি প্রায় অদৃশ্য প্রাণী হকিন্সকে হত্যা করে দেহটিকে টেনে নিয়ে যায়। আনার হাতে কোনো অস্ত্র না থাকার কারণে প্রাণীটি আনাকে হত্যা না করে ছেড়ে দেয়।

ডাচরা হকিন্সের দেহ খুঁজার সময় প্রাণীটি ব্লেইনকে হত্যা করে ফেলে। তখন তারা কিছু না দেখেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাতে প্রাণীটি আহত হয়, এবং তার উজ্জ্বল সবুজ রং এর রক্ত ঝরতে থাকে। ডাচরা বুঝতে পারে জঙ্গলের মধ্যে কিছু তাদের তাড়া করছে। একে একে প্রাণীটি ডাচের দলের সকলকে হত্যা করে ফেলে। শুধু ডাচ আর আনা বেঁচে থাকে।

ডাচ আনাকে হেলিকপ্টারের দিকে পাঠিয়ে দিয়ে নিজে প্রাণীর সাথে লড়াইয়ের প্রস্তুতি নেয়। নদী জলে নামার কারণে তখন প্রাণীটির অদৃশ্য হওয়ার যন্ত্রটিতে ত্রুটি দেখা দেয়ায় প্রাণীটি দৃশ্যমান হয়ে যায়। ডাচ প্রথম বারের মতো প্রিডেটরটিকে দেখতে পায়। প্রিডেটরটি ডাচকে যোগ্য শত্রু হিসাবে স্বীকার করে এবং তার সভ্যতার রীতিতে খালি হাতে লড়াইয়ে নামে। ডাচ প্রচুর মার খাওয়ার পরে একটি ফাঁদের নিচে প্রিডেটরটিকে পিষে ফেলতে পারে। প্রিডেটরটি মারা যাওয়ার আগে একটি শক্তিশালী বোমার টাইমার চালু করে দেয়। বিস্ফোরণের ঠিক আগে ডাচ সেখান থেকে দৌড়ে সরে পরতে পারে। পরে আনা হেলিকপ্টারে নিয়ে সেখানে পৌছে ডাচকে তুলে নেয়।



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৫৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×