somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিত্রাং ও পিপিআর আক্রান্ত আশ্রম

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আশ্রমে বেশ কয়েকটি ছাগী ও খাসি আছে। কিছু কেনা হয়েছিলো গ্রামের গৃহস্তদের কাছ থেকে। পরে পূবাইল হাট থেকেও কেনা হয়েছে কয়েকটি। এদের সাথে গ্রাম থেকেই দুটি ভেড়াও কেনা হয়েছিলো। বেশ কয়েক মাস আগে একটি খাসি গ্যাস হয়ে পেট ফুলে মারা গেছে। কয়েকটি আমরা জবেহ করে খেয়েছি নানান কারণ আর উপলক্ষে। কিছুদিন আগে আমাদের একজন আবার পূবাইল হাট থেকে বেশ বড় ৩টি ও একটি ছোট খাসি কিনে এনেছিলো। এর কয়েকদিন পরেই সেগুলির একটির ঠান্ডা ও পাতলা পায়খানা শুরু হয়। ডাক্তার দেখানো আর চিকিৎসা চলার মধ্যেই বুঝা গেলো সেটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে।

পিপিআর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত ছাগলের নাক-মুখ হতে তরল নির্গত হতে থাকে ও পাতলা পায়খানা করে। এর নির্দিষ্ট কোন চিকিৎসা নাই। একটি আক্রান্ত হলে অন্যসবগুলিই আক্রান্ত হবে। টিকা দেয়া থাকলে বেঁচে যাবে। টিকা দেয়া না থাকলে আক্রান্ত হওয়ার আগেই জবেহ করে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।



আমরা অলরেডি কয়েকটি কেটে বিক্রি করে দিয়েছি প্রতি কেজি ৮০০ টাকা দরে। নিজেরাও খেয়েছি। গত কাল আমরা ৩ বন্ধু আমাদের পরিবার সহ গিয়েছিলাম আশ্রমে। দুটি ভেড়া এতোদিন ধরে পালছিলাম এই শীতে বার্বিকিউ ও ফ্যামেলি পার্টি করবো বলে। এখন আর সেগুলিকে রাখা সম্ভব না। তাই এগুলি জবেহ করে ফেলা হয়েছে। রান্না শেষ হতে হতে দুপুরের পরে খেয়েছি ভেড়ার গোস্ত আর গরম গরম সাদাভাত, বাচ্চাদের জন্য মুরগিও ছিলো। বাচ্চা-কাচ্চা সহ সব মিলিয়ে ১০ জনের মতো হবো আমরা। একটি ভেড়া কেটে বাজারে বিক্রি করে ফেলেছে। অনেকেই বুকিং দিয়ে রেখেছিল। প্রতি কেজি ৯০০ টাকা করে বিক্রি হয়েছে। অন্য একটির কিছু অংশ রান্না হয়েছে বাকি টুকু আমরা বাসায় নিয়ে এসেছি।



অন্যদিকে সিত্রাংয়ের আক্রমণে আমাদের আশ্রমের নড়বড়ে একটি গেট ভেঙ্গে গেছে। সেটি ঠিক করা হয়েছে কোনো রকমে। একটি সাজনা গাছ পরে গেছেছাগলের ছোট্ট একটি বাচ্চা ঠান্ডায় মারা গেছে। সোলার লাইনেও সমস্যা হয়েছিলো, ঠিক মতো লোড পাচ্ছিলো না। শেষে দেখা গেলো তারে সমস্যা হয়েছে। সেটিও ঠিক করা গেছে। আশ্রমের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের বড় বড় খুঁটি গুলির ৫-৬টা হেলে গেছে। ২টি ভেঙ্গে একেবারে পানিতে পরে গেছে।


তো এখন পরিকল্পনা হচ্ছে আশ্রমের সব ছাগী-খাসি-ভেড়া কেটে বিক্রি করবো। তারপরে সব কিছু ভালো ভাবে পরিষ্কার করে জীবানুমুক্ত করে নতুন করে ১৬-১৭টা গাড়ল নিয়ে আসবো। সেগুলিকে নিয়োমিতো পিপিয়ার টিকা দেয়ার ব্যবস্থা করবো। আগামী দুই বছর প্রতিজন ১টি করে গাড়ল কুরবানী দিবো আশ্রম থেকে নিয়ে ইনশাআল্লাহ।

=================================================================
আশ্রমের কথা :
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি
আশ্রমে আগামীকাল মিলন মেলা
আশ্রমের মিলন মেলায় প্রায় শতভাগ তৃপ্তি
আশ্রম ভ্রমন ও একটি ভৌতিক অভিজ্ঞতা - অপু তানভীর
=================================================================
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৪৬
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×