somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম মুভি Prey

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।



দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৫টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)
৫। Prey (2022)


এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)




প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। Prey প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম মুভি হলেও এটি আসলে প্রথম ৪টি মুভির প্রিক্যুয়েল। আজ আমি ২০২২ সালে রিলিজ হওয়া Prey মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।


৫। Prey (2022)



মুভির কাহিনী ১৭১৯ সালের। নারু গ্রেট প্লেইন্সের (Great Plains) কোমাঞ্চে জাতীর একজন যুবতী মেয়ে। তাদের জাতীতে মেয়েরা শিকারী হতে পারে না। নারুর মা একজন ভেজষ চিকিৎসক। নারু তার মায়ের কাছে চিকিৎসা শিখলেও তার ইচ্ছা সে তার ভাইয়ের মতো একজন দুর্দান্ত শিকারী হবে। সে তার কুকুরকে নিয়ে কুড়াল ছুড়ে মারার প্রেক্টিস করে আয়ত্ত করে। ঠিক সেই সময় সেখানে প্রিডেটরদের একটি মহাকাশযানে করে একটি প্রিডেটর নেমে আসে তার শিকার করার খেলা খেলতে।

গ্রামের একটি ছেলেকে পাহাড়ি সিংহে ধরে নিয়ে গেছে। নারুর ভাই সেই ছেলেটিকে উদ্ধারের জন্য দল নিয়ে বের হলে নারুও তাদের সাথে যায়। তারা আহত ছেলেটিকে উদ্ধার করে চলে আসে। শুধু নারুর ভাই পাহাড়ি সিংহকে হত্যা করতে পিছনে থেকে যায়। অন্যদিকে নারু সহ দলের তিনজন মিলে পাহাড়ি সিংহের জন্য ফাঁদ তৈরি করে। কিন্তু সিংহটি তাদের উপর আক্রমণ করে। নারু কোন রকমে বেঁচে যায় এবং ঠিক তখনই সে সেই অদৃশ্য প্রিডেটরটির অদ্ভুত শব্দ এবং আলো দেখতে পেয়ে বুঝে যায় আসল শত্রু সিংহ না বরং অচেনা অদৃশ্য প্রাণীটি।

নারুর ভাই পাহাড়ি সিংহকে হত্যা করে সেটির মাথাটিকে গ্রামে নিয়ে আসে। ফলে তাকে প্রধান যোদ্ধার উপাধি দেয়া হয়। কিন্তু নারু জানে আসল শত্রুটি এখনো জীবিত আছে। নারু তার কুকুরটিকে নিয়ে বেরিয়ে পরে প্রিডেটরের সন্ধানে।



অনেক দূর যাওয়ার পরে নারু দেখতে পায় ফরাসি শিকারীরা বাইসনের একটি পালকে হত্যা করে ফেলে রেখেছে। সেখান থেকে যাওয়ার পথে নারু একটি চোরাবালির গর্তে আটকে যায়। নানান চেষ্টায় সে বেরিয়ে আসে। পরে নারুকে একটি গ্রিজলি ভালুক আক্রমণ করে। দৌড় ঝাপ করে নানান কৌশল খাটিয়ে নারু লুকিয়ে পরে। ঠিক তখনই অদৃশ্য প্রিডেরটি ভাল্লুকটিকে অনায়াসে হত্যা করে ফেলে। তা দেখে নারু বুঝে যায় অদৃশ্য শিকারিটি প্রচন্ড শক্তিশালী।


নারুকে খুঁজে বের করার জন্য গ্রাম থেকে একটি শিকারীদল আসে। তারা যখন নারুকে খুঁজে পায় ঠিক সেই সময় প্রিডেটরটি সেখানে হাজির হয়। শুরু হয় এক অসমো যুদ্ধ। প্রিডেটরটি গ্রামের যৌদ্ধাদের চোখের নিমিশে হত্যা করে দেয়। নরু তখন ফরাসি শিকারীদের পাতা ফাঁদে আটকে যায় বলে প্রিডেটরটি নারুকে হুমকি মনে করে না বলে তাকে হত্যা না করেই চলে যায়।


ফরাসিরা তাদের ফাঁদ পরীক্ষা করতে এসে নারুকে খুঁজে পেয়ে তাদের আস্তানায় নিয়ে খাঁচায় বন্দী করে রাখে। নারুকে উদ্ধার করতে এসে তার ভাইও বন্দী হয়। অন্যদিকে ফরাসিরা আগেও প্রিডেটরের সম্মুখীন হয়েছিল। তাই তারা প্রিডেটরটিকে হত্যা করার জন্য ফাঁদ পাতে। আর টোপ হিসেবে নারু আর তার ভাইকে দুটি গাছের সাথে বেঁধে রাখে। একসময় প্রিডেটটি সেখানে হাজির হয়ে বেশিরভাগ ফরাসীকে হত্যা করে ফেলে। সুযোগ পেয়ে নারু আর তার ভাই দুই দিকে পালিয়ে যায়। নারু তার কুকুরটিকে উদ্ধার করতে ফরাসিদের ক্যাম্পে গেলে ঘটনাচক্রে বুঝতে পারে অদৃশ্য প্রাণীটি অন্যপ্রাণীদের শরীরের উত্তাপ থেকে দেখতে পায়। শরীরে উত্তাপ কমে গেলে সে আর দেখতে পায় না। নারু আরো বুঝতে পারেয়ে অদৃশ্যপ্রাণীটির লেজারের পয়েন্ট যেখানে থাকবে সেখানে তার অস্ত্র থেকে ছোরা বর্শা এসে আঁঘাত করবে।


এর মধ্যে প্রিডেটরটি আবারর ফরাসীদের আস্তানায় এসে হাজির হয়। নারুকে উদ্ধার করতে ঘোড়ায় চড়ে ছুটে আসে তার ভাই। তার আক্রমণে প্রিডেটরটি বেশ আহত হয়। কিন্তু শেষ পর্যন্ত নারুর ভাইকে সে হত্যা করে দেয়। নারু কোনো রকমর পালিয়ে যায়। পরে নারু প্রিডেটরটির মুখোশটি হাতিয়ে নিয়ে সেই চোরাবালির গর্তে গিয়ে একটি ফাঁদ তৈরি করে। মুখোশটি এমন ভাবে রাখে যাতে করে লেজারের ।অলো গিয়ে চোরাবালির গর্তে পয়েন্ট করে। শেষ পর্যন্ত প্রিডেটরটি সেই ফাঁদে পরে এবং নিজের ছোড়া বর্শার আঁঘাতেই মারা পরে। নারু প্রিডেটরটির মাথা কেঁটে তার গোত্রের কাছে ফিরে আসে। গ্রামবাসী নারুকে নতুন প্রধানযোদ্ধা হিসেবে ঘোষণা করে।





=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম মুভি Prey

সাই-ফাই মুভি সিরিজ Alien
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
Batman মুভি সিরিজ
স্পাইডার ম্যান মুভি সিরিজ

আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৫
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×