somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ রাতে বাংলার আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আংশিক চন্দ্রগ্রহণ এই ছবিটি আমি তুলেছিলাম ২০১৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসের ৮ তারিখ রাত ১২টা ১৭ মিনিটে।

আজ রাতের আকাশে দেখা যাবে শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা। এই সময় আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা বা কোজাগরী লক্ষ্মীপূজা করেন। অন্যদিকে নর্থ আ্যামেরিকানরা অক্টবর মাসের এই পূর্ণিমাকে বলেন - Harvest Moon, Hunter’s Moon, Blood Moon, Autumn Moon, Fall Moon, Sanguine Moon, Pumpkin Moon, Dying Moon ইত্যাদি আর Kindly moon বলে ডাকে চাইনিজরা।


আমরা জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। আবার চাঁদকে সাথে নিয়ে পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে।
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের এই ভ্রমণ কালে এমন একটা সময় আসে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে যায়। এই সময় এরা সবাই একই সমতলে এবং একই লাইনে এসে গেলে সূর্যের আলো এসে পরে পৃথিবীর উপর। ফলে পৃথিবীর পিছনে মহাকাশের অনেকটা জায়গাজুড়ে পৃথিবীর ছায়া পরে। সেই সময় চাঁদ যদি পৃথিবীর-ছায়া ঢাকা অংশে ঢুকে পরে তখন সূর্যের আলো আর চাঁদে পৌছতে পারেনা, তাই সেই সময় চাঁদকে পৃথিবী থেকে দেখা যায় না। এটিই চন্দ্রগ্রহণ।






আজ রাতে সমগ্র বাংলাদেশের আকাশ থেকেই দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।
আজ ২৮শে অক্টোবর রাতে ঢাকার সময় ১১টা ৫৯ মিনিট ৫৪ সেকেণ্ডে চন্দ্রগ্রহন শুরু হবে। আর শেষ হবে ভোর ৪টা ২৮ মিনিট ১৮ সেকেণ্ডে। অর্থাৎ বাংলাদেশে প্রায় সাড়ে চার ঘন্টা এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যদি আকাশ মেঘমুক্ত থাকে।




রাত ঠিক ১১টা ৫৯ মিনিট ৫৪ সেকেণ্ডে চাঁদ পৃথিবীর উপচ্ছায়ায় ঢুকলে প্রাথমিক উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, যদিও এটিকে ঠিক গ্রহণ বলা যায় না। এই সময় চাঁদের আলো ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু সত্যিকারের গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৪ মিনিট ৪৮ সেকেণ্ডে। তখন থেকে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় ঢুকা শুরু করবে আর ধীরে ধীরে চাঁদ ঢেকে যেতে শুরু করবে অন্ধকারে। একে বলে আংশিক চন্দ্রগ্রহণ। রাত ২টা ১৪ মিনিট ৬ সেকেণ্ডে হবে সর্বোচ্চআংশিক গ্রহণ।




তারপর চাঁদের এই আংশিক গ্রহণ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। রাত ২টা ৫৩ মিনিট ৩০ সেকেণ্ডে চাঁদ আংশিক চন্দ্রগ্রহণ থেকে মুক্ত হবে। আর ভোর ৪টা ২৮ মিনিট ১৮ সেকেণ্ডে চাঁদ গ্রহণের সমস্ত প্রভাব কাটিয়ে ৪ ঘণ্টা ২৬ মিনিট পরে বেরিয়ে আসবে স্ব-মহিমায়।


আমার যতদূর মনে পরে আমাদের সামু ব্লগার রাজীব নুর সাহেব এই শারদ পূর্নিমা রাতে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টিয় তারিখ না মিললেও চন্দ্রের কলা হিসেবে আজ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়। জন্মদিনের শুভেচ্ছা রইলো।


=======================================================================
চাঁদ নিয়ে কিছু পুরনো লেখা
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পূর্ণিমা কথন
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৩
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×