
সেই স্কুলে পড়ার সময় জীবনের প্রথম সেঞ্চুরিটি এসেছিল ক্রিকেটের ময়দানে। আর এর পর এই সামওয়্যার ইন দা ব্লগে এলো দ্বিতীয়টি। প্রথমটি স্মৃতির পাতায় ধুসর হয়ে এলেও, দ্বিতীয়টির স্মৃতি সহজে ধুসর হবে না বলেই আশা করছি। আমার আগে যারা লেখালেখিতে সেঞ্চুরি করেছেন, তাদের ঐতিহ্য অনুসরন করেই, সবার সাথে আমার ব্লগীয় পরিসংখ্যান, ভাগ করে নিতে চাইছি।
------------------------------------------------------------------------------
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৯৯টি
মন্তব্য করেছেন: ২৪১১টি
মন্তব্য পেয়েছেন: ২১৮৭টি
ব্লগ লিখেছেন: ১০ মাস ৫ দিন
ব্লগটি মোট ২৮১৯৭ বার দেখা হয়েছে
--------------------------------------------------------------------------------
আত্মসমালোচনাঃ
যা লিখতে চেয়েছি, যেমন করে লিখতে চেয়েছি, পারিনি। সেই অতৃপ্তিটুকু আছে। তাছাড়া নিজের এবং অন্যের লেখায় মন্তব্য করার সময় আরো যত্নশিল হতে পারতাম।
যে লেখাগুলির বিষয়বস্তু ব্যাতিক্রমধর্মি ছিলঃ
১। ওকে আর করলো না কেউ বিয়ে
Click This Link
২। শারদীয় শুভেচ্ছা ও কিছু ভাবনা
Click This Link
৩। আমরা কি বান্দির হাতে জিম্মি হচ্ছি?
১ম পর্ব
Click This Link
২য় পর্ব
Click This Link
৪। কোন সংস্কৃতিকে বাঁচাতে চান?
Click This Link
৫। ঠান্ডা মাথায় হত্যাঃ ফয়সালের আত্মার প্রতি উৎসর্গকৃত
Click This Link
৬। বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ব্যাঙ উপাখ্যান
Click This Link
৭। মুনাফার যুপকাষ্ঠে বলি হচ্ছে শিশুর জন্য দুধঃ
Click This Link
৮। তপ্ত ধরণি, একফোঁটা জল, একজন রিক্সাওয়ালা কিংবা একজন ট্রাফিকঃ
Click This Link
৯। দুলছে হাওয়ায়, না না না ফুল সে নয়
Click This Link
মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাঃ
১। প্রত্যক্ষদর্শির চোখে সেই নৃশংস হত্যাকান্ডের ২রা এপ্রিল ১৯৭১
১ম পর্ব
Click This Link
২য় পর্ব
Click This Link
শেষ পর্ব
Click This Link
(উল্লেখ্য এই তিনটি ঘটনাই, একজন প্রতক্ষ্যদর্শির সাক্ষাতকারের উপর ভিত্তি করে রচিত)
২। আমাদের চলচিত্রে মুক্তিযুদ্ধ উপেক্ষিতঃ
Click This Link
একমাত্র রম্য লেখাঃ
কার মনে কি আছে?
Click This Link
যে লেখায় আঙ্গুল মন ও মননের চমৎকার সমন্বয় ঘটেছিলঃ
** অশ্ব ডিম্ব প্রসবের মুল্য ৬০০০ পাউন্ড... অতঃপর ক্ষমা প্রার্থনা
Click This Link
টিপাইমুখ বাঁধ নিয়ে সহব্লগারদের সঙ্গি হতে পেরে গর্বিত হয়েছিলামঃ
১। আমাদের মুখে তালা, হাত পায়ে শেকল কেন?
Click This Link
২। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সোচ্চার হোন
Click This Link
৩। একটি লেখাকে স্টিকি করার পুর্বশর্তগুলি কি কি? কর্তৃপক্ষ এবং পুরানো ব্লগারদের কাছে জিজ্ঞাসা।
Click This Link
৪। টিপাইমুখ বাঁধ নিয়ে বর্তমান সরকার, সরকারিভাবে কিছুই জানে না--- পানিসম্পদ মন্ত্রি রমেশচন্দ্রসেন
Click This Link
অনুতাপ নেইঃ
ব্লগটি আমি ভাবপ্রকাশের এবং সেটি ছড়িয়ে দেবার মাধ্যম বলে বিবেচনা করি বটে, কিন্ত সেটি যেন ভদ্রতার মাত্রা ছাড়িয়ে না যায়, এজন্য লক্ষ্য রেখেছিলাম। আর সেকারণেই গালিবাজদের ( ২-৩ জন মাত্র) ব্লগে নিষিদ্ধ করে দিয়েছি। আর এজন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই আমি।
ব্লগ পর্যবেক্ষণঃ
মনে হয়েছে যে, রাজনীতির সাথে সম্পর্কিত লেখাগুলিতেই পাঠকদের আগ্রহ সবচেয়ে বেশি। বিশেষ করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে লেখাগুলি সব সময়েই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে। রম্য ও ভ্রমন সংক্রান্ত ফটো ব্লগগুলিকেই আমার সবচেয়ে আকর্ষনীয় মনে হয়। ভাগ্য ভালো আমার মত সবাই নন। তাই ফটোবিহীন আমার ব্লগে বেশি কিছু পাঠকের সমাবেশ ঘটতে পেরেছে।
আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে, মতানৈক্যের ক্ষেত্রটি ইস্যুভিত্তিকই হয়ে থাকে। যেমন ধর্ম নিয়ে দুজন ব্লগারের সমমত থাকলেও, রাজনৈতিক ইস্যুতে দুজন ভিন্ন মেরুর। আমি নিজেও দেখেছি যে, অনেক ইস্যুতে অনেকের সাথে আমার ভিন্নমত থাকলেও, একটি দুটি ইস্যুতে আমাদের অবস্থান এক ও অভিন্ন। যদি তাই হয়, তাহলে বোঝা যাচ্ছে, মতের অমিলটি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় বলে, রেশারেশির জায়গাটা স্থায়ি করা উচিত নয়। অথবা ভবিষ্যতে সহমত পোষনের সুযোগটুকু একেবারে শেষ করা ঠিক নয়।
আগের তুলনায় গত মাস খানেক ধরে ব্লগে গালাগালি, খিস্তি খেউর কমে এসেছে। এজন্য ব্লগারদের সচেতনা এবং প্রতিবাদ এবং কর্তৃপক্ষের সময়োপযোগি সিদ্ধান্তকে শুভেচ্ছা জানাই।
প্রথমেই যেমন বললাম, যেমনটি লিখতে চাই, তেমনিটি হয় না। তাই সেঞ্চুরি এই লেখাটির ক্ষেত্রেও অতৃপ্তি রয়ে গেছে। তবুও আপনারা যে এই লেখাটি পড়ছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৯৯টি পোস্ট সমন্ধে আপনাদের মুল্যায়নটি পেলে, এই অধম কৃতজ্ঞ থাকবে। অনেক ধন্যবাদ।
আর হ্যা... কেক কুক না খেয়ে যেন যাবেন না।

চাইলে মিস্টিও খেতে পারেন


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


