বিভেদ
মানব-দানবে অমিল? ঠিক আছে;
মানুষেরা কেন ভিন্ন?
একের ক্ষুব্ধ ত্রিশুল করে
অন্যের মাথা ছিন্ন।
গোরে বেদনায় ধূ-ধূ শ্বশ্মানে চলে
নিদ্রিতের অভিযান;
জাত পাত গোশ ভষ্ম আত্মা
কেঁদে করে অভিমান।
রক্ত খাদ্য আবাস ভাষ্য
সব মেলে দোষ নাই;
হৃদয়ে হৃদয় মিললে কি ঐ
গর্দান কাটা যায়?
মানুষের তরে ধর্ম কর্ম
যত শত জাত পাত;
অন্ধ ধর্ম জাত পাতে মেতে
সেই মানুষই বাদ !
বিধ্বংস মহামারি... বাকিটুকু পড়ুন









