মন্ত্রগুপ্তি (হিমু)
আলোর নেশায় পতঙ্গ হয়েছি
পুড়ে মরেছি কাঁচপোকার মতো,
শিরা কেটে শহীদ হব গোঁ ধরেছি
রক্ত ঝরেনি নীল প্রবালের মতো।
তাই অন্ধকারের ঝিঁঝিঁ হবো
কিংবা রাতচরাদের সঙ্গী,
কালো আঁধার গায়ে মাখবো-
খলনায়কের নতুন মন্ত্রগুপ্তি।
বাকিটুকু পড়ুন
আলোর নেশায় পতঙ্গ হয়েছি
পুড়ে মরেছি কাঁচপোকার মতো,
শিরা কেটে শহীদ হব গোঁ ধরেছি
রক্ত ঝরেনি নীল প্রবালের মতো।
তাই অন্ধকারের ঝিঁঝিঁ হবো
কিংবা রাতচরাদের সঙ্গী,
কালো আঁধার গায়ে মাখবো-
খলনায়কের নতুন মন্ত্রগুপ্তি।
বাকিটুকু পড়ুন
জোলো হাওয়াতে পোড়া বারুদের গন্ধ-
মেঘের মুঠি ধরে এক ঝটকায় আছড়ে ফেলল মাটিতে,
আলোর লাঠিতে আকাশের বুক ছিন্ন-
যন্ত্রণা হয়ে ঝরে পড়ল বৃষ্টিতে।
এক ফুঁয়ে গৃথিবী তালগোল, লন্ডভন্ড,
তোমার আর্শীবাদ উড়ে এল নিমেষে,
করুণার বিস্ময়ান্বিত লক্ষ্য-
আমারই উদ্দেশ্যে।
সমাপ্তির আনন্দে আমি মুক
পেতে দিলাম বুক প্রতীক্ষায়,
অবচেতনে একটি দুটি মুখ
দাঁড় করালো লোভের প্রহরায়।
সর্বাঙ্গে আমার রক্ত... বাকিটুকু পড়ুন
চড়চড় উঠছে অভিমানের পারদ
চোখের জলও জমে বরফ,
গলা ফাটিয়ে চিৎকারের আকাঙ্ক্ষায়
এক নিমেষে জল ঢেলে দিল শপথ।
বোঝাতে চেয়েছি শুন্য নীরবতায় ,
মোবাইলের কীপ্যাড থেকে ফিরিয়ে নেওয়া ব্যর্থ দোটানায় ,
ভিতরে দম আটকানো কান্নার শব্দ,
মুখ ফেরানো তোমার অবহেলায়।
রাগের নিষ্ফল আক্রোশ,
জমানো নিঃশব্দ আবেগ
তোমার কৃপণ দর্শনে
মুহুর্তে থৈ থৈ জল।
বাকিটুকু পড়ুন
ভালোলাগা আমার জন্য নয়,
ভালোবাসাও কখন যেন ভয়,
তিরতিরে স্মৃতির আগুনে -
উড়াই ভালোবাসার ছাই।
তার চেয়ে এই ভালো, ব্যর্থ প্রতীক্ষা-
স্বপ্নের ডানা ভেঙে মুখ থুবড়ে পড়া,
রক্তের ঘোলা জলে নিজেকে ডুবিয়ে
বিকিকিনির খোলা হাটে কমদামে বেচা।
তাও তো নিজস্ব পন্য, তোমার খেলনা নই,
যার সাথে খেলবে তুমি নিতান্ত অবহেলায়,
বিজ্ঞাপনে মুখ ঢাকা স্বার্থের পরতে
মুখ... বাকিটুকু পড়ুন
কি করে পারো জানি না।
হয়তো তুমিই পারো!
বর্ষার মিশমিশে কালো আঁধার
এক ঝটকায় সাজালে মাথার উপর,
আমার মনের গভীরে ঘন মনখারাপের স্তর,
তোমাকে ফিরে পাওয়ার ব্যর্থ অহংকার।
চোখের কোনে বিদ্যুতের চমক,
কিভাবে ধরলে ?
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও পারেননি ,
আইকনিক কাজলেরও হার সর্বাংশে।
শরতের নীলে শরীর জড়িয়ে
আমাকে ভেজালে টুপটুপ শিশিরে,
তোমার বাঁকে শীতের... বাকিটুকু পড়ুন
ঝাপসা আলোর ঘুমের ঘোরে
ঝরছিল অঝোর হয়ে,
ইচ্ছে হল আমুল ভিজি
মনখারাপের পাহাড় ভাঙি।
বললাম, বৃষ্টি, আমার সাথে কইবে কথা একটুখানি? শোনো--
বৃষ্টি বলে, আমি এখন ভীষণ ব্যস্ত, জানো?
ঝরঝরিয়ে ঝরতে হবে,
কান্না বুকে মাখতে হবে,
ঝিরিঝিরি ভালোবাসা
গোলাপ ফুলে মাখাতে হবে।
বলেই কখন একলহমায়
ঝাপসা থেকে ঝাপসা হল,
অন্ধকারের তুমুল স্রোতে
বানভাসির... বাকিটুকু পড়ুন

রুমমেট,ইয়ারমেট,ব্যাচমেট,ক্লাসমেট এর সাথে নতুন সংযোজন #চেকমেট!!!
অভিনন্দন,বাংলাদেশ ক্যান্সার সোসাইটি।জাতিকে চেকমেট উপহার দেয়ার জন্য....
*চেকমেটদের দায়ভারও এ জাতিকেই নিতে হবে আগামীতে!!!


কিণ্ডারগার্টেন স্কুল। ক্লাশ ফাইভ। ছেলেটি সমাপণী পরীক্ষায় ফেল করেছে। মেয়েটি নিউ ফাইভ। ছেলেটি মেয়েটিকে ভালোবাসে। কঠিন ভালোবাসা। তার তিনজন বন্ধু নিয়ে মেয়েটিকে উত্যক্ত করে। মেয়েটি সাড়া না দেওয়ায় একদিন চড় কষায়। অত:পর ব্লেড দিয়ে নিজের হাত কাটে। আর হাত কাটার পরেই ঘটনা সবার নজরে আসে। এটি মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা... বাকিটুকু পড়ুন

সুশান্ত পাল, এক বলির পাঠা
অল্প কদিনই আগে সুশান্ত পাল তার ফেসবুক টাইমলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান কিছু অপকর্ম নিয়ে একটি স্ট্যাটাস দেন। আর তারপর থেকেই ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে নেমে পরেন দাবী - সুশান্ত পালের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা, তার সার্টিফিকেট বাতিল করা, তাকে অবাঞ্চিত ঘোষনা করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে... বাকিটুকু পড়ুন
পাখী হলে ভালোই হত
পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন ছাড়া
শীতে বাংলাদেশে গ্রীষ্মে সাইবেরিয়ায়।
না না ভালই হত কুকুর হলে
কোন রমনীর হাতের দড়িতে
শীতের সকালে জ্যাকেট পরে
মর্নিং ওয়াকে কোন রাস্তায়।
পথচারীর উড়ন্ত কিসি
নীল চোখের সাদা রমনীর মিষ্টি হাসি
মজায় কেটে যেত তিরিশ কিম্বা আশি।
ভয় হয় বাংলাদেশে হলে নেড়ি কুত্তাই হতাম
মারা যেতাম শীতে ও রংপুরের মঙ্গায়।
অথবা ঢাকার রাস্তায়... বাকিটুকু পড়ুন
ভাবছি একটা কবিতা লিখবো তনুর জন্যে।
সময় করে উঠতে পারি নি
এখনো লিখতে পারি নি।
ভাবছি একটি কবিতা লিখবো রিসার জন্যে।
আমার কাগজ-কলম কেনা হয়নি
এখনো লিখতে পারি নি।
ভাবছি একটা কবিতা লিখবো নার্গিস তোমার জন্যে।
আমি চেষ্টায় আছি, লিখি আর কাটি
ভাষা হারিয়ে যায়, কালি ফুরিয়ে যায়
লেখা ফুরাবে কি?
দোহাই আমাকে একটু সময় দাও
আমি বড় আনকোড়া কবি... বাকিটুকু পড়ুন

