রূহানী গজল-(১৫)
হাকীম আল-মীযান।
আল্লাহ তুমি; হেফাজতের মালিক,
তোমার দয়ার সাগর আমায়-
করেছে নির্ভিক।
তুমি আমায়- জীবন দিয়েছো
বাঁচার জন্য রিজিক দিয়েছো;
তোমার রহম না থাকিলে
হারাতাম সব দিক।
মানব দেহ সৃজন করে
দিলে তাতে রুহু ভরে;
তোমার আদেশ মতে-
আমরা; সত্যেরই সৈনিক।
দুনিয়ার এ' পরীক্ষাতে
থাকতে বলেছো- ইবাদতে;
তোমার পথে চলার শক্তি
আর; চাই যে তৌফিক।
রচনাকাল:... বাকিটুকু পড়ুন





















