somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

কিছু গল্প

লিখেছেন আহসানের ব্লগ, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১১

কিছু গল্প পড়ে থাকে বাতিলের খাতায়,
এবং তা ধীরে ধীরে বিলুপ্ত হয়।
সেই কিছু গল্প গুলো হয়তো
শুধুই কারো একার সম্পদ।
হয়তো কোনো একজন শুধুই একজন মনে রাখে আমৃত্য।
হয়তো এমন কারো জন্য যার কোনো হৃদয় নেই।

কিছু মানুষ যারা পড়ে থাকে বাতিলের খাতায়।
এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হয় আরও।
হয়তো তারা কারো একজনের জন্য মনে মনে
বেধেছিল... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৭৩৩ বার পঠিত     like!

বাংলাদেশের প্রেক্ষাপটে সবখানে ফতোয়া দেয়া জায়েজ না!!

লিখেছেন ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

তার আগে জেনে নেই ফতোয়া কি??

আভিধানিক ও পারিভাষিক অর্থ
ফাতাবীরের বহুবচন হল ফতোয়া।এটি একবচন হিসেবে ফুতয়া রুপে ব্যবহৃত হয়।ফকীহ কর্তৃক প্রদত্ত অভিমত হল ফতোয়া।
কেউ কেউ বলেছেন এটি একটি বিশুদ্ব শব্দ।
আবার কেউ বলেছেন তা আরবী আল-ফুতওয়া থেকে এসেছে যার অর্থ হল অনুগ্রহ,বাদন্যতা,দানশীলতা,মনুষত্ব ঈ শক্তি প্রদর্শন।
আবার কারও মতে ফতোয়া আফতা ক্রিয়াপদ থেকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৭৪ বার পঠিত     like!

ফুল ফুটে ফুল ঝরে- গানটার গল্প

লিখেছেন কথাকাহন, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

এই গানটির শিল্পী সামিনা চৌধুরী। আল মনসুর বেলাল গীতিকার আর প্রয়াত কণ্ঠশিল্পী আমিনুর রহমান নিঝু সুরকার।
শিল্পী সামিনা চৌধুরী বলেন - তখন ’৮২ সাল। বেলাল ভাইয়ের সঙ্গে খুব ঝগড়া। কথা বলি না। একদিন আমার বাসায় তিনি বললেন, ‘নুমা (ফাহমিদা নবী), সুমারে কও এই গানটা একটু তুলে নিতে।’ ওনার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮৭৫ বার পঠিত     like!

নামতার ছড়া-৩

লিখেছেন লুৎফুরমুকুল, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

নামতার ছড়া-৩
লুৎফুর রহমান

তিন একে তিন
রাত আগে না দিন?

তিন দু গুণে ছয়
হবে তোমার জয়।

তিন তিরিক্কা নয়
নিশ্চয়, নিশ্চয় !

তিন চারা বারো
তুমি বাবা পারো।

তিন পাঁচা পনেরো
জোরটা বাড়াও মনেরও।

তিন ছয় আঠারো
বাকি আছে পাঠ আরো।

তিন সাতা একুশ
খোকা এবার যে খুশ।

তিন আটা চব্বিশ
ঝরলো মাথার সব বিশ

তিন নং সাতাশ
লাগলো সুখের বাতাস।

তিন দশে ত্রিশ
খোকা গেলো গ্রীস।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৭৭ বার পঠিত     like!

নতুন সোনার ধানে

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

হেমন্তিকার শীতল হাওয়া বইছে ধীরে ধীরে
আকাশ থেকে মেঘমেয়েরা যাচ্ছে ঘুরেফিরে।

সাঝেরবেলা কুয়াশারা আসে খেলার ছলে
গভীর রাতে মাটি ছুঁয়ে বেড়ায় দলে দলে।

সাদা নীলে মাখামাখি আকাশ নুয়ে আসে
সকালবেলা ঘাসে ঘাসে মুক্তোদানা হাসে।

ঘরে বাইরে বউ ঝিয়েরা ব্যস্ত বিষম কাজে
নতুন বধূ কাজ ধরেছে আঁচল টেনে লাজে।

উপচে পড়ে চাষীর গোলা নতুন সোনার ধানে
হাসি ফোটে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

বাবা মেয়ের সম্পর্কের অসাধারণ উপস্থাপন-রানআউট

লিখেছেন রোদেলা, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১


বন্দর নগরী চট্রগ্রামের রাতের শহর,ব্যস্ত রাস্তা।শত শত আলোতে মুখর নগরীর নিস্তব্ধতা ভেদ করে কয়েকটি গুলির শব্দ।নিহত পাগলা মিজান ,তার লাশ কোলে নিয়ে সাহায্য চায় কিশোর(স্বজল)।কেউ না এগিয়ে এলেও যথারীতি এগিয়ে আসে পুলিশ ফোর্স।না হেল্প করতে না,তারা ধরে বেঁধে রিমান্ডে পাঠায় স্বজলকে।
ছবির শুরুটা যেভাবে করা হয়েছে তাতে অনেক অস্থির প্রকৃতির দর্শকের... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৮২ বার পঠিত     like!

আমার ডায়েরি : দ্যা লাইফ

লিখেছেন মাহদী সাব্বির, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

একটা সময় ছিল, যখন রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম না। রাগ হলেই ঘরের ভিতর এইটা ওইটা ভেঙ্গে রাগ কমাতাম।
মনে পড়ে আমার জন্মেরও বহু আগে আম্মুর কেনা শখের একটা মুল্যবান জিনিস রেগে গিয়ে এক আছাড়ে ভেঙ্গে ফেলি, ২০০৫ এর কথা সেটা। এত যত্ন করে প্রিয় একটি জিনিস বহুদিন আগলে রাখার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

আমার তোলা বুনো ফুলের ছবি

লিখেছেন আলভী রহমান শোভন, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

প্রথমে বলে রাখি আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। তাই ছবিগুলোর ফ্রেমিং, অ্যাঙ্গেল, লাইট ঠিকঠাক নাও হতে পারে। ছবিগুলো আমি কোন এডিট করিনি। ফুলের প্রতি আমার সব সময়ই অন্যরকম আকর্ষণ কাজ করে। এখানে আমার তোলা কিছু ফুলের ছবি শেয়ার করলাম। এ সব ফুলই বুনো ফুল।

১)এই ফুলটির নাম জানি না। বাগেরহাটের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৯৭ বার পঠিত     like!

নামতার ছড়া-২

লিখেছেন লুৎফুরমুকুল, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

নামতার ছড়া-২
লুৎফুর রহমান

দুই একে দুই
নকশীকাঁথা করতে সেলাই
লাগে সূতা-সুঁই।

দুই দু গুণে চার
নকশীকাঁথা প্রিয় বাবার
এবং আমার মা'র।

তিন দু গুণে ছয়
নকশীকাঁথার মাঝে আঁকা
দেশের কথা রয়।

চার দু গুণে আট
পল্লীকবির বইটা আছে
'নকশীকাঁথার মাঠ'।

পাঁচ দু গুণে দশ
বিদেশ মাঝেও আছে জেনো
নকশীকাঁথার যশ।

ছয় দু গুণে বারো
নকশীকাঁথায় স্বপ্ন আঁকা
আছে অনেক আরো।

সাত দু গুণে চৌদ্দ
দেশের কবি নকশীকাঁথার
লেখেছেন ভাই পদ্য।

আট দু... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

দিন বদলের গান

লিখেছেন মোঃ খুরশীদ আলম, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

দিন বদলের গান
মোঃ খুরশীদ আলম

জামানা অনেক বদলে গেছে, অদল-বদল সবখানে
আরো কতো বদল আছে? কে জানে ভাই, কে জানে?

পুরুষরা সব বদলে গিয়ে নারীর মতো বেশ ধরে
হাতে চুড়ি, কানের দুলে, দশ হাতা তার কেশ নড়ে।
নারীরাও কম যায়না, পুরুষের ন্যায় বেশভূষায়
জিন্সপ্যান্ট আর শার্ট জড়িয়ে, আপনারে বেশ সাজায় ।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

সুনয়না

লিখেছেন কালো গুপ্তচর, ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

একি মায়াজাল
নাকি মরিচীকা?
এমন গভীর মায়ার চাহনি
দেখিনি কখনো আর.....
কি অপলক দৃষ্টি, সজীবতা ভরপুর
কি নির্মল, কি নি:স্পৃহ....!!

আমি তাকিয়ে রই, অবাক হই
আড় চোখের দৃষ্টিতে কিসের যেন আকুতি
বড়ই অদ্ভুত আকর্ষন
যেন টলটলে গভীর জলে
পদ্মপাতা ফুটেছে....
কি নিশ্চল, কি নিষ্পাপ...!!

এতটুকুতেই যেন বিশাল সমুদ্র
শান্ত জলধিতে মস্ত ঢেউ..
ঢেউয়ের তোড়ের আড়-তরঙ্গের কম্পন..
সে কি দোলা দিলো কারো চিত্তে?
হয়তোবা, হয়তোবা না....
কি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

..............?

লিখেছেন রোকসানা আনোয়ার, ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

রোজকার মতো আজও সূর্যের বেহায়া জ্বালাতনে আমার ঘুম ভেঙ্গেছে।আধো আধো চোখে যেই পাশ ফিরেছি দেখি তুমি নেই।কেমন আতকে উঠেছে ভেতরটা....বিছানা ছাড়তে ভালো লাগল না।তাই এপাশ ওপাশ করি আর তোমার পাশে না থাকার অমূল সত্যটা উপলব্ধি করতে থাকি।
অথচ তুমি পাশে থাকলে আমরা কত ছোট আর তুচ্ছ বিষয় নিয়ে লড়াই করি।যেন দুজনকেই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

চ্যালেঞ্জ ছাড়া আসলে জীবনই অচল...

লিখেছেন গুরুর শিষ্য, ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮



একবার আমার এক কাছের লোক আমার ছোট-খাট লেখালেখি দেখে বলেছিল...আপনার দ্বারা জীবনও প্রেমঘটিত কিছু লেখা সম্ভব না...তার কথা হল মাঠে-ঘাটে প্রেমের বাস্তব অভিজ্ঞতা ছাড়া প্রেম সংক্রান্ত কিছু লেখা যায় না...আর আমার যেহেতু ভালবাসাটুকু আবেগ আর চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল- তাই ওদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না...সেবার একটা প্রেমের উপন্যাস লিখেছিলাম... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     like!

প্রিয় মেঘ কুমারী

লিখেছেন কালের সময়, ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬



প্রিয় মেঘ কুমারী

প্রিয় মেঘ বালিকা
প্রিয় মেঘ কুমারী
আজ থেকে তোমার সাথে কাঁটলাম আড়ি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৩৫ বার পঠিত     like!

রুচি বটে

লিখেছেন প্রামানিক, ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

নিত্য ভোগে
পিত্ত রোগে
নিত্যানন্দের বাপ
ব্যাথার চোটে
ককিয়ে ওঠে
জোড় হাতে চায় মাপ।

কুঁকড়ে বলে
তেতুল তলে
বাঁচার নাইরে আশা
মরার আগে
সাধ যে জাগে
খাবার চাই যে খাসা।

লবণ ঝালে
দিলে গালে
কষ্ট অনেক হয়
গুরুপাকে
মসলা থাকে
পীড়ার আছে ভয়।

গাছের ফলে
ডাবের জলে
নাইরে কোন রুচি
দেখলে পরে
লোভ যে ধরে
মন্ডা-মিঠাই-লুচি।
বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য