হেমন্ত এসেছে
ঝির ঝির ঝির শীতল হাওয়া
বইছে ধীরে ধীরে
শীতের আমেজ সঙ্গে করে
হেমন্ত এলো কি রে?
সকালবেলা সবুজ ঘাসে
মুক্তো দানা দানা
বুঝে গেছি বুঝে গেছি
কুয়াশারা দেয় হানা।
শীতের ঝাপি খুলল বুঝি
শীতপাহাড়ের বুড়ি
ফসল কাটার সময় হলো
চাষিরা দেয় তুড়ি।
পান্তা খেয়ে চাষি গেলো
পাকা ধানের ক্ষেতে
পাড়ায় পাড়ায় ছেলেমেয়ে
আনন্দে উঠে মেতে।
বাকিটুকু পড়ুন



















