এত আমি তুমি কেন?
আমি জেগে থাকি
ঘুম হয়ে
তোমাদের চোখে
পৃথিবীর বুকে।
হয়তো তাই শোক হয়ে খুঁজে নেই
অশ্রুধারা
যা তুমি লুকিয়েছিলে
আকাশ পানে চেয়ে বলেছিলে,
"এত কষ্ট কেন?"
সেই রৌদ্র হাসির দিনগুলোয়
মানুষ আনন্দে মেতেছিল
হাসি মুখে তুমি দাঁড়িয়েছিলে
একা, খুব একা।
তাই আমি তুমি হয়ে যাই
মাঝে মাঝেই।
ঘুমে, স্নানে, গানে
জ্ঞান পাপীদের স্বর্গোদ্যানে
আকাশ পানে চেয়ে বলি
"আমি এভাবেই... বাকিটুকু পড়ুন


