--ওম--

শীত এলো:
ওম খোঁজে-
মানুষ
পশু
পাখি।
শীত এলো:
ওম খোঁজে-
প্রেমিক
প্রিয়া
আঁখি।
শীত এলো:
ওম খোঁজে-
পতঙ্গ
পাতা
পথশিশু।
শীত এলো:
ওম খোঁজে-
নাবিক
সৈনিক
অনাথ যিশু।
শীত এলো:
ওম খোঁজে-
পিঁপড়া
প্রজাপতি
ফুল।
শীত এলো:
ওম খোঁজে-
মন
মৌমাছি
মুকুল।
ছবি-নেট থেকে সংগৃহীত। বাকিটুকু পড়ুন













