প্রেমের পংক্তিমালা
#
আজও ভুলিনি তারে-দেখেছিলাম সেই কোন কালে-দরজায় এসে দাঁড়াতে
কৈশোরগন্ধ মাখা সন্ধ্যাটি আজও ফিরে আসে-সময়ে অসময়ে।
কত পথ চলেছি বাংলার পথে পথে
সবুজ ফসলের আলপথ ধরে,পরিপক্ক ধানের সাথি হয়ে
কার্তিকের মায়াবী সন্ধ্যার সাথে
তবু যাইনিকো ভুলে-
কৈশোরগন্ধ মাখা সন্ধ্যাটিরে-আজও ফিরে আসে।
রঙহীন কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাঁজে মিশে থাকা অতীতের সুরে
আজও বলি কথা-কুয়াশা ঢাকা নির্জন গভীর রাতে।
দূর সীমান্তে ভেসে চলা... বাকিটুকু পড়ুন













