ইচ্ছেডানা

যাকে পাই তাকে আমি বললাম
এই দেখো পাখা আমি মেলছি
আকাশের মেঘ নিয়ে খেলছি।
ওই দূরে পাহাড়ের চূড়াতে
যাব আমি ঘুড্ডিটা ওড়াতে
লাটাইতে সুতা নিয়ে খেলব
হাতে নিয়ে ইচ্ছেটা মেলব।
কে কে যাবে হাত তুলে বলো তো
মন ভরে ঘুরে আসি চলো তো
ডানা নেই তবু ডানা মেলব
এসো ভাই প্রাণখুলে খেলব।
বাকিটুকু পড়ুন
















