দুষ্টুচ্ছড়া

একটা আপা নয়নমনি
চোখ রাখি তায় টিভিতে
আপা বলেন ঘরেই থাকুন
করোনায় পরান নিভিতে।
একটা আপা চাঁদ রমনি
থাকতে দেয়না বাড়িতে
চাকরী আগে বাঁচতে হলে
চোখ রাখি তায় হাড়িতে।
একটা আপা বদ মেজাজি
কিলাই শুধু উঠলে রাগ
ধোপার মতো ওয়াশ করে
থেতলা করে বলবে, ভাগ!!
আপা আমার হরেক রকম
হরেক তার মেজাজ মন
আপার ছায়া আপার মায়ায়
যাচ্ছে সময় কাটছে ক্ষণ।













