প্রথাগত প্রভাত
এখন অবশ অনুভুতির দিন
হোটেলের নিত্যকার পুরনো সয়াবিন
ন'টা পাঁচটা চিৎ হয়ে সময় ঠেলা
একটা একঘেয়ে সন্ধ্যাবেলা,
আলস্যের ব্যাচেলরি উদযাপন
অর্থহীন অথবা অপ্রয়োজন।
কাঁচা সকালে হলুদ ট্রাকের হর্ণ
কুকুরের ঘেউঘেউ, দোকানের শাটার
কেজির বাচ্চা নিয়ে ছোটা চল্লিশের মহিলাগুলো,
ভুড়ি নাচিয়ে জগিং এ ছোটা কিছু ক্লান্ত প্রৌঢ়
খেঁকিয়ে ওঠা সবজিওয়ালা
সব শব্দের বিশ্রী অনুনাদে এক বেহুদা সকাল,
এরপর সারাদিন মুখস্ত স্ক্রিপ্টে অভিনয়।
যাপিত... বাকিটুকু পড়ুন







