বৃষ্টির প্রতীক্ষায় ছিলাম (অনুকাব্য)

বৃষ্টির প্রতীক্ষায় ছিলাম।
আয়োজন করে কাঁদতে বসবো বলে।
কিন্তু বৃষ্টি এলো না।
তার বদলে আসলো ভূমিকম্প।
বুকের পাঁজরগুলো চূর্ণবিচূর্ণ করলো,
চোখ দুটো নষ্ট হল,
হাতদুটোও ভাঙল। সব কিছু লণ্ডভণ্ড।
এখন কষ্ট নেই, চোখ নেই,
অশ্রু মোছার হাতদুটি নেই,
কাঁদার প্রয়োজনও নেই।
© রায়হানুল ফেরদৌস রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়।
ছবিঃ ইন্টারনেট
বাকিটুকু পড়ুন


















