ট্রাপিজিয়াম
এই উচ্চবিত্ত মসুর থোকার
নিম্নবিত্ত কপাল-লিখন
এডেলের গানের মত
আগা মোটা গোড়া চিকন ফুল
সমুদ্র-জলের উপর ভাসতে থাকা
পাশাপাশি দু’টো শুকনো পাতায় দু’টো চোখ—
এই ট্রাপিজিয়াম আত্মার।
আমি বারবার ভুলে গেছি এর কথা
লিখে রাখবার ভুলে।
ভুলের ফাঁক-ফোকরে
অযথারা ফেলে গেছে বীজ
গজিয়েছে রাত-বারোটার চারা
চারার যত্ন নিই
তালা লাগিয়ে কলাপসিবল গেইটে
বাইরে জোৎস্নার স্বরে বিড়াল ডাকে
ব্লুহোয়েল-মিউ।
১৮-১-১৯ বাকিটুকু পড়ুন











