কবিতাখানা ভোটের
পাঁচটা বছর রাস্তা ঘুরে আসল আবার ভোট
হাজার জোটের, হাজার নোটের নানান রকম ঘোঁট
নানান দফার ইশতেহারে আমজনতা, রোজ
নতুন দিনের আশায় চালাস নতুন মুখের খোঁজ।
আসবে যখন নতুন নেতা—নতুন ভোটের ফল
নতুন করে কাঁদবি আবার আমজনতার দল!
নতুন-নতুন নিপীড়নের চলবে নতুন ডোজ
দেশের টাকায় বসবে আবার কাক-শকুনের ভোজ
ঘুরেফিরে আগের পথেই টানবি আগের জের
আগের মতোই... বাকিটুকু পড়ুন











