ফেরার ফানুস
দূর কোন বর্ষার এই শীতল জ্যোৎস্নায় আমার চোখ জুড়ে আছে ঘুম,
যেখানে কোন স্বপ্ন আমাকে ডেকে নেবে না,
যেমন নেবে না এই রাত।
আমি কোন কবিতার উপযুক্ত নই,
কোন প্রেমের উপযুক্ত নই.,
আমার কোন কথা আজ প্রেমিকের মতো শোনাবে না।
তুমি ঘুমিয়ে পড়ো,
ভালোবাসার শব্দগুলো এখন আমাকে বড় বেশি ক্লান্ত... বাকিটুকু পড়ুন













