somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

হারিয়ে যাইনি, তবুও- এটাই জরুরী খবর..

আমার পরিসংখ্যান

পুবের পাহাড়
quote icon
আমার কোন বৃত্তান্ত নাই..
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

টুকরো!

লিখেছেন পুবের পাহাড়, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২

১.

পৃথিবীর থেকে পুরোন তুমি

আকাশের চেয়ে জ্যেষ্ঠ

বিশালতার অভিন তুমি

আপন হাতে সৃষ্ট।।



২. ... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

Monday!! (২য় পর্ব)

লিখেছেন পুবের পাহাড়, ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৩

শুচিকে আমি প্রথম দেখি, তখন সবেমাত্র ক্লাশ থ্রি থেকে ফোর-এ উঠেছি! শুকনো, শ্যামলা মতন ছোট্ট একটা মেয়ে। কানের দু'পাশে দু'টো ছোট বেণী ঘুলছে। তবু সবার মাঝে মেয়েটাকে আলাদা করে চোখে পড়ে ওর অসাধারণ হাসিটার জন্য! :#>

কি যেন একটা অসুখ ছিল ওর। স্কুলে বেশী আসত না! যখনি আসত স্যার-ম্যাডামরা... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

সেইসব..শৈশব..

লিখেছেন পুবের পাহাড়, ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৪

আজকে দুপুর থেকে মাথায় ঘুরছে-

"তখন বৃষ্টিভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো.."

সারাদিনের ভেজা পরিবেশটার জন্যই এই লাইনটার উদয় সেটা আমিও জানি। কিন্ত আমার মেজাজ ভীষণ খারাপ। কারণ লাইনটা ঠিক কিসের মনে করতে পারছি না!!

ভাবুন! ভাবুন!

ছোটবেলায় পড়া কোন কবিতার লাইন এটা!



যাই হোক, নিজের গরজেই বের করলাম। এটা 'জোনাকী' কবিতার লাইন। বোধহয় ক্লাশ ফাইভে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

Monday!!

লিখেছেন পুবের পাহাড়, ১১ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪০





যান্ত্রিক শব্দ আমার একেবারে ভাল্লাগে না! তাই ফোনের রিংটোন দিয়েছিলাম "মিঁয়াওওও...!" কেউ ফোন দিলে বোকা মেয়েটা বিছানায় পা তুলে দিয়ে আতঙ্কিত চোখে এদিন-ওদিক খুঁজতে থাকে! :D

কিন্ত শয়তান ফোনটা দেখি আবারও বিচ্ছিরি একটা শব্দে বেজে যাচ্ছে! রিমাইন্ডার- "Monday"

Monday?? Monday হইছে তো কি হইছে? এই জন্য সাত-সকালে এই রকম একটা বিচ্ছিরি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

আলসেমিদের আলপনা..

লিখেছেন পুবের পাহাড়, ২০ শে জুন, ২০১১ রাত ১:১৭

আমার একবার ইচ্ছে হল ছোট্ট কচ্ছপ হয়ে যাই! যখন-তখন ইচ্ছে হলেই উল্টো করা বাটির ভেতর হাত-পা গুটিয়ে লুকিয়ে পড়ব। কেউ তখন খুঁজে পাবে না আমাকে। হঠাৎ দেখে পাথর ভেবে ভুল করবে! ঝড় হবে, বৃষ্টি হবে- আমি ঢুকে থাকব আমার উল্টো করা বাটিতে।

এরপর একদিন ফোন নাম্বারটা পাল্টে নিলাম। ফেসবুক আর ইয়াহু... বাকিটুকু পড়ুন

৪৩ টি মন্তব্য      ৩০২ বার পঠিত     ১০ like!

সবকিছু এলোমেলো..

লিখেছেন পুবের পাহাড়, ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩৩

কি যেন একটা লিখব লিখব ভাবছিলাম.. লেখা হচ্ছে না!

আমি মনে হয় প্রেমে-টেমে পড়ছি! অনেকদিন পর মাথার ভেতর এলোমেলো লাইনের আনাগোনা শুরু হয়েছে..

বর্ষার প্রথম দিন আজ।

ভাবলাম- দিয়ে দিই পোস্ট একটা! লোকে বিরক্ত হলে হোক! তবু আমার মাথা থেকে হতচ্ছাড়া লাইনগুলো বের হয়ে যাক..





আজ কি তোর আসার কথা ছিল ... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৪৫ বার পঠিত     like!

আমি তাঁর ছায়া হতে চাই..

লিখেছেন পুবের পাহাড়, ১১ ই জুন, ২০১১ রাত ১:৪৯

সেই ছোটবেলা থেকেই দেখতাম- ভদ্রলোক অদ্ভুত সুন্দর করে হাসেন। হাসলে চোখের কোনায় ভাঁজ পড়ে। তখন তাঁকে আরো সুন্দর দেখায়! আমার খালি মনে হত আমার চোখের কোনায় কেন ভাঁজ পড়ে না কেন? মন খারাপ হত! আর এখন ভাবি-
ভাঁজ? হায় হায়!! বুড়া হয়ে গেলাম তো!
বড় হলে বোধহয় অনেক কিছুই বদলে যায়।... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ২৬৫ বার পঠিত     ১০ like!

কেন ভালবাসি?

লিখেছেন পুবের পাহাড়, ০৮ ই জুন, ২০১১ রাত ২:৫৬

মিতু আপার বিয়ে! তাকে দেখে মনে হচ্ছে বিয়ের চেয়ে মজার জিনিস দুনিয়াতে নাই!

-ওই, তুই আমার জামাই দেখছিস?

-দেখলাম তো!

-কেমন দেখলি? (মুখে লজ্জা লজ্জা হাসি)

আমি হাই তুলে বললাম- 'মোটামুটি!'

-মোটামুটি মানে?

-মোটামুটি মানে তোমার জামাই একটু মোটা! আর চেহারায় একটু গবেট-গবেট ভাব আছে! ... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ৪৯০ বার পঠিত     ১৬ like!

পুরনো আমি ২

লিখেছেন পুবের পাহাড়, ২২ শে মে, ২০১১ রাত ১১:৪৬

-"তুই একটা অমানুষ!"

আমি অমায়িক হাসি হেসে বললাম.."সেই ছোটবেলা থেকে!"

হেসে ফেলল বাকীরা.. ওদের দিকে এক পলকের অগ্নি দৃষ্টি দিয়ে সে আরো বেশী মুখ ফুলিয়ে বসল!

কাল রাত থেকেই আমাদের কথপোকথন এর সুরটা এরকম!

আমি ৩৬ঘণটার জন্য বাড়ি এসেছিলাম। দেখা করা হয়নি বন্ধুদের সাথে! এই নিয়ে কাল থেকে চলছে তাহার ইমোশনাল অত্যাচার। রাগগুলো দলবল... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ২৯০ বার পঠিত     like!

পুরনো আমি

লিখেছেন পুবের পাহাড়, ২০ শে মে, ২০১১ দুপুর ২:৪৬

৪ ঘণ্টা হল বাসে বসে আছি। এতক্ষণে বাড়ি গিয়ে ঘুম দেবার কথা ছিল। অ্যাক্সিডেন্ট হইছে- তাই রাস্তা বন্ধ। যা জ্যাম বাঁধছে তাতে রাস্তা খুলে দিলেও লাভ নাই। বাড়ি পৌছাতে অনেক দেরি..

এই ৪ ঘণ্টায় আম্মা ৭ বার ফোন করে বকাবকি করেছে- কেন এতরাতে রওনা দিলাম সেই জন্য। আমি যথারীতি বকা খেয়ে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

বোকা মেয়েটাকে..

লিখেছেন পুবের পাহাড়, ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৪

বোকা মেয়েটার মন খারাপ। তার চশমার ডাটি ভেঙে গেছে।

বললাম- 'বলত দেখি- কোন সে শয়তান, নাকে বসে ধরে কান?'

সে অভিমানী গলায় বলে- 'জানি না!:('

আমি হাসি.. 'তোর ভাইয়াকে বল নতুন চশমা এনে দিতে।'

সে আরও বেশি মন খারাপ করে বলে- 'ভাইয়া তো বাসায় নেই..:('

-'উম্‌ম..তাহলে আমিই কিনে দেব। কাল সকালে ক্লাশে যাবার আগে আমরা... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪৬৭ বার পঠিত     ১৫ like!

বৃষ্টির সাথে আমার আড়ি

লিখেছেন পুবের পাহাড়, ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪২

সেশনাল শেষ হয়ে গেল আগে-ভাগেই..অন্য গ্রুপগুলো এখনো প্রাণহীন যন্ত্রদের ঘাঁটাঘাঁটি করে চলেছে। বাইরে পা বাড়াতেই দেখি বৃষ্টি..অসহ্য!

টের পেলাম আমার চোখের রঙ বদলাতে শুরু করেছে..

চাই না- চাই না তোমাকে।।



আমার জন্ম কোন এক শীতের দুপুরে। বাবার মুখে শুনেছি পৌষের শুকনো পাতাদের অবাক করে দিয়ে সেদিন বৃষ্টি নেমেছিল। আমার আগমনে আকাশ কেঁদেছিল কিনা... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

বান্দর

লিখেছেন পুবের পাহাড়, ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৫

-হ্যালো! এটা কি ফাইভ-ওয়ান-সিক্স-এইট-জিরো?

-জ্বী না। এটা একান্ন-আটষট্টি-শূণ্য

-ওহ! স্যরি..রং নাম্বার

-হেঃ হেঃ..আপনার আপনার আগের দু'জনও একই কথা বলছিল..;)

টেলিফোনের সাথে ওর কি শত্রুতা কে জানে! ওকে ফোন ধরতে বললে একটা বাঁদরামি করবেই। আর সেটা যদি অসময়ের ফোন হয় তাহলে তো কথাই নেই।

আমার ভাইয়ের কথা বলছি..ভীষণ পাঁজি। ... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ২৯৩ বার পঠিত     ১০ like!

বাংলার নারী

লিখেছেন পুবের পাহাড়, ০৮ ই মার্চ, ২০১১ বিকাল ৪:০২

আমি স্বচ্ছ্ব আমি সাবলীল

রাজ্যের আলোয় আমি অনাবিল

আমি স্বপ্নতে আছি আছি সৃষ্টিতে

বাজে মুক্তির গান এই ধমনীত..

আমি বাংলার নারী

গর্বিত এই পৃথিবীর সন্তান

আমি আলোকিত তব সহযাত্রী ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৬৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ