somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

Ashwa Ghosh

আমার পরিসংখ্যান

Ashwa Ghosh
quote icon
Nothing to mention specially. Tall man. According to my grandma imprudent.
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দৃশ্যবিভ্রম

লিখেছেন Ashwa Ghosh, ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০০

ব্যাপারটা প্রথম ধরা পড়লো একজন আলোকচিত্রীর কাছে। অভিজ্ঞ একজন আলোকচিত্রী। চল্লিশ বছরের পেশাগত অভিজ্ঞতায় অত্র অঞ্চলের আর সব আলোকচিত্রীকে ছাড়িয়ে গেছে। বয়সও ষাটের উপরে। তবে বোঝা যায় না। চল্লিশের নিচেই মনে হয়। তার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে আসাদের মনে হলো, এই পেশায় হাতেখড়ির সময় সম্ভবত লোকটার আরেকবার জন্ম হয়।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

প্রণয় সম্ভার ঃ বহুমাত্রিক দৃষ্টিতে ফিরে যাওয়া আকাশের শেষ রঙ

লিখেছেন Ashwa Ghosh, ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৫

অশ্ব ঘোষ (তারিখঃ ১৮ জুলাই ২০১৫, ৫:২২ পূর্বাহ্ন)
০১.
এ ঠিক পাঠাভিজ্ঞতা নয়; আবার সমালোচনাও নয়; এ দুয়ের মাঝামাঝি; বলা যায় সহপাঠ। কবিতাগ্রন্থের সাথে সাথে এগুনো। এর সাথে কথা বলা। মনে মনে। ঊহ্য সেই সংলাপেরই নামান্তর হবে বোধ করি এই লেখা। প্রথাগত কোনো টোনে বা শিরোনামে আমি একে বাঁধতেও চাই না। যাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     like!

হৃদয় থেকে মস্তিষ্কের দিকে - অমিতাভ পাল’র কবিতা

লিখেছেন Ashwa Ghosh, ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:১৯

০১.
শুরুর সময় ধরলে অমিতাভ পাল আশির দশকের কবি। অথচ আশির দশকের কবিদের তালিকায় তার নাম খুব একটা পাওয়া যাবে না। কেন? কেননা আমরা যারা কবিতা লিখি, দশকের খোপে নিজেকে এবং নিজেদেরকে আটকে রেখে একেকজন রথী, মহারথী হতে চাই, তারা একটা বিষয় চাই না, কী সেটা? সেটা হলো আমরা চাই না,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৫৫ বার পঠিত     like!

চিতাগাছ (চলমান)

লিখেছেন Ashwa Ghosh, ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬

ওটাও আলীর একটা টেকনিক। যার সাথে যেভাবে কথা বলা যায়; ফ্রি একটা সম্পর্ক তৈরি করা যায়। চেয়ারম্যান সাহেবের মতো বয়স্ক একজন দাপুটে লোককে প্রথমেই কদমবুসি করে ফেললে তার কাছ যে আন্তরিকতা পাওয়া যাবে তা অন্যভাবে আশা করা যায় না। আমি আমার অন্য দর্শনের লোক। পায়ে হাত দিয়ে সালাম করতে কেমন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

চিতাগাছ

লিখেছেন Ashwa Ghosh, ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

মামার একটা পুরোনো মোটর বাইক আছে। পুরোনো বলতে কি, বেশ পুরোনো। বছর বিশেক তো হবেই। হোন্ডা সিডিআই ১০০। বর্তমান সময়ের মোটর বাইকগুলোর মতো জ্বালানি সাশ্রয়ী না হলেও বেশ শক্তিশালী। ধান ক্ষেতের আইল দিয়েও চালানো যায়। আমার মোটর সাইকেল চালনায় হাতে পায়ে খড়ি হয় এই বাইকটা দিয়েই। তখন বাইক চালানো একটা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

রোদ ও মাছি

লিখেছেন Ashwa Ghosh, ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯

রোদের ভেতরে কি অসংখ্য মাছি থাকে? অসংখ্য মরা জীব ও মাটির আদিম চক্রান্ত?

সে ই তো পুড়িয়ে দ্যায় শরীর, রাসলীলা শেষ হলে আমাদের দেহ থেকে শুষে নেয় রক্তরস, জীবন ও যৌবনের গন্ধলাগা সব অমূল্য কামিজ। ওই কাপড়ের প্রতিটি আলপনায় একদিন লেগেছিলো তাজা শিমুলের রঙ, পাথরের ছবিও ছিলো। ছিলো রাজহাঁস আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

রক্ত ও প্রজাপতি

লিখেছেন Ashwa Ghosh, ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

তোমাদের ছড়ানো রক্তের মধ্যে ডুবেছিলো এক মৌন প্রজাপতি;

শিশু প্রজাপতি হতে পারে, অথবা বয়স্ক, প্রৌঢ় Ñ যাই হোক প্রজাপতির বয়স

চেনার ক্ষমতা আমার নেই, তাই ভেবে নিলাম ওটা আসলে প্রজাপতি নয়,

প্রজাপতির খোলসে তোমাদের পাখি হবার বাসনা রক্তের সাথে সাথে ঝরে গেছে;

আর আমরা যারা জোড়াদিঘির পাড়ে ঘুঘু পাখিদের ডাক শুনে বিকাল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

ডিমার্কেশন

লিখেছেন Ashwa Ghosh, ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:২৭

বাংলা কবিতার ধারা, উপধারা, গতিধারা, মূলধারা, বিকল্পধারা নিয়ে বিস্তর লেখালেখি হয়ে গেছে। এখনো হচ্ছে। আরো হবে। নিজেকে যখন মাঝে মাঝে প্রশ্ন করি, আচ্ছা, এই যে কবিতা নিয়ে এত শোরগোল, এত হাকডাক, এত উচ্চারণ, দলাদলি, রেষারেষি, মুহূর্তে সারাজীবন কবিতা নিয়ে মেতে থাকা কোনো কবিকে হাতের ইশারায় বাদ করে দেয়া- এগুলোর মানে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     like!

পঞ্চগদ্য

লিখেছেন Ashwa Ghosh, ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭

কিটস বা শেলীর কবিতা যদি আপনি পাঠ করেন, দেখবেন, বিশ্বসাহিত্য ইতোমধ্যে দেখেছে এবং স্বীকারও করেছে যে, তাদের কবিতায় আবেগটাই প্রধান। শুধু কিটস বা শেলী নয় রোমান্টিক কবিগণের সবাই আবেগে আক্রান্ত ছিলেন। যদিও আক্রান্ত শব্দটিকে নেগেটিভ অর্থে বিবেচনা করার সুযোগ রয়েছে, তবু আমি বলবো আজকের প্রেক্ষাপট আর প্রায় দুইশো বছর আগের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     like!

দুপুরের ঘুড়ি ও কাঠমালতী-গাছ

লিখেছেন Ashwa Ghosh, ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

এখনো জলের বাড়ি, এখনো মেঘের

উপরে উড্ডীন যাতায়াত দেখে দেখে

ঘুমিয়ে পড়তে ইচ্ছা প্রত্যেক দুপুরে।



সকাল ফুরিয়ে যায়, বিকাল ও রাত

সহজেই কেটে যায়। কাটে না কেবল

দুপুর। কাঠমালতী-গাছে আটকে যাওয়া ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

বিরহযাপন থেকে উঠে আসা কুসুমের কথামালা

লিখেছেন Ashwa Ghosh, ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

কবি শতাব্দী কাদের- এর কাব্যগ্রন্থ বিরহযাপন প্রকাশিত হয়েছিলো ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে, ঐতিহ্য প্রকাশনী থেকে, প্রচ্ছদ করেছিলেন ধ্রুব এষ। গ্রন্থে মোট কবিতা ছিলো আটটি। মূল্যের কথায় যাবো না। কবিতা অমূল্য। পয়সা দিয়ে কেনা যায় না।



কবি শতাব্দী কাদের নব্বই দশকের একজন কবি। ময়মনসিংহে নব্বই দশকের শুরুর দিকে তাদের যুথবদ্ধ উদ্দাম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

আবুল হাসান

লিখেছেন Ashwa Ghosh, ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

রক্ত ও লাশের উপর হরিতকী নাচ, কে দ্যাখে?



যে দ্যাখে, সে দ্যাখে। আমি তো দেখি না কিছু।

আমি বদ্ধচোখ। দুহাত উদ্বাহু। পাশেই বালির গ্রাম

গোপনে জানিয়ে দিলো, এইখানে শুয়ে আছে আবুল হাসান।



মাটিতে বিলীন দৃষ্টি, তবু চোখ নেই? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

জীবন আমার দোস্ত; পলাতক নীলগাই

লিখেছেন Ashwa Ghosh, ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

০১.

শুধু জল নয়; জলের অধিক জীবন তাড়িয়ে বেড়াচ্ছে রোজ ওই লাল কাকাতুয়া;



কোনোদিন কাকাতুয়া দেখি নাই; এমনকি ছবিও না। তাহলে আমার স্বপ্নও কি লাল কাকাতুয়ার জীবন বিমুখ? কেবল ক্ষেতের পাশে বসে ধানশীর্ষ গোনা, রাতে গোল হয়ে গল্প শোনা- কীভাবে উইয়ের ঢিবি থেকে জন্ম হলো সাতরঙা ধনুকের, কীভাবে সূর্যের একান্ত গুহায় ঢুকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

ধরণীতলা

লিখেছেন Ashwa Ghosh, ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

এক একটা দিনই খারাপ যায়। এখানে বদলী হয়ে এসেছে প্রায় আঠার মাস হলো। এ পর্যন্ত কোন হ্যাপা পোহাতে হয় নি। না খুন, না ডাকাতি, না চুরি- ছিনতাই। খুন বাদে বাকিগুলো যে হয় নি তা নয়। হয়েছে। তবে সংখ্যায় একেবারেই নগণ্য। অন্যান্য যেসব অঞ্চলে তার চাকরি করতে হয়েছে সেসব জায়গার কোনটাতেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

ধরণৗখলা

লিখেছেন Ashwa Ghosh, ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

মহিলার এক চোখ খোলা ছিলো। সোজা আকাশের দিকে। যেন গত রাতে যে সব তারা আকাশে অদৃশ্য ছিলো আজ সকালের মেঘলা প্রেক্ষাপটে সেগুলোর অস্তিত্ব সম্পর্কে তাকে কেউ নিশ্চিত করেছে। এখন শুধু দেখা বাকি। একদৃষ্টে তাকিয়ে থাকতে হবে। পলক ফেলা যাবে না। ধৈর্য্যচ্যুতি ঘটানো যাবে না। ধৈর্য্যহারা হলেই লা পাত্তা হয়ে যাবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৪৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ