somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ প্রতিযোগিতায় আমার পছন্দের সেরা ২০ টি ছবি

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টের শুরুতেই বলে নিই যে এখানে যে সব ছবি বাছাই করা হয়েছে তা একান্তই আমার নিজের পছন্দের । এবং এই পছন্দের পেছনেও কোন প্রকার গবেষণা কাজ করা হয় নি । একটা ভাল ছবি কিভাবে তুলতে হয় কিংবা কাকে একটা ভাল ছবি বলে এই বিষয়ে আমার জ্ঞান কেবল সীমিতই নয়, বলা চলে নেই বললেই চলে । কয়েকদিন আগে সহব্লগার এম এ আলী এবং শায়মা আপুর দুইটা পোস্ট পড়ে আমার কেবল মনে হল ছবির ব্যাপারে আমি আসলে কিছুই জানি না । পোস্ট দুইটি 1 2 এখান থেকে দেখতে পারেন ।
যাই হোক যা বলছিলাম, এই ছবি গুলো কেবলই আমার নিজের চোখের ভাল লাগা থেকে নির্বাচন করা হয়েছে । আমি এই প্রতিযোগিতার শুরু থেকে প্রতিটা পোস্টের প্রতিটা ছবি দেখেছি । এই ছবি দেখার সময়েই যখন কোন ছবি চোখে ভাল লাগতো তখনই সেই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম । এবং একটা ফোল্ডারে জমা করে রাখতাম । প্রতিযোগিতা শেষ করে খেয়াল করে দেখলাম প্রায় ৫০টার কাছাকাছি ছবি জমে গেছে । এতো ছবি নিয়ে তো আর পোস্ট দেওয়া যাবে না । তাই আস্তে আস্তে ছবি বাছাই করতে থাকলাম । শুরুতে ভেবেছিলাম ১০টা ছবি বাছাই করবো কিন্তু এতো গুলো ছবির ভেতরে ১০ বাছাই করা মোটেই সম্ভব হল না । সংখ্যাটা ২০ করলাম ।

এবারের ছবি ব্লগ প্রতিযোগিতা চলাকালে মোট ৯৭টা পোস্ট এসে হাজির হয়েছে । তার ভেতরে তিনটা পোস্টে ব্লগারগন নিজেরাই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন নি । একটা পোস্ট মডারেটর কর্তৃক বাতিল হয়েছে । সেই হিসাবেই মোট পোস্টের সংখ্যা ৯৩ টা পোস্ট । মোট ছবির সংখ্যা গড়ে ১০টা করে ধরলে নয়শটার বেশি । এই নয়শ প্লাস ছবি থেকে সেরা ছবি নির্বাচন করা কত যে কঠিন কাজ সেটা আমাদের প্রতিযোগিতার বিচারকগন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ।

আমরা সেদিকে না যাই । কেবল যে যে ছবি গুলো আমার সব থেকে বেশি ভাল লেগেছে সেগুলোই শেয়ার করলাম এখানে । ছবি গুলো কে তুলেছে সেটার নাম উল্লেখ করলাম না । ছবি নির্বাচনের ক্ষেত্রেও আমি ব্লগারদের নাম দিকে খেয়াল করি নি। তবে ছবির নিচেই ছবির পোস্টের নম্বর দেওয়া রয়েছে । উক্ত ছবিটা সেই নম্বর পোস্ট থেকে নেওয়া হয়েছে । পোস্টের নম্বর থেকে আরও ভালভবে ছবিটি দেখার জন্য এই পোস্টে ঘুরে আসুন । এখানে ছবি ব্লগের নম্বর দেওয়া রয়েছে ।

আসুন তবে আমার পছন্দের ছবি গুলো দেখা যাক ।

পোস্ট নং ০৪

পোস্ট নং ০৭

পোস্ট নং ০৮

পোস্ট নম্বর ১৩

পোস্ট নং ১৯


পোস্ট নং ৩৭

পোস্ট নং ৪২

পোস্ট নং ৪৯

পোস্ট নং ৫৯

পোস্ট নং ৬১

পোস্ট নং ৭৯

পোস্ট নং ৮৩

পোস্ট নং ৮৪

পোস্ট নং ৮৬

পোস্ট নং ৮৮

পোস্ট নং ৯৩

পোস্ট নং ৯৬


আসল ছবির মালিকের আপত্তি থাকায় ছবি তিনটি সরিয়ে নেওয়া হল। ১২ নম্বর পোস্টের প্রথম ছবিটি এবং ২৪ নম্বর পোস্টের 'একটা যদি পাই' এবং ''নাবিক ও তার বৈঠা'' শিরোনামের ছবি গুলো নিচের লিংকে গিয়েই ছবি দুটি দেখে আসতে পারেন। ।


এইবার ছবি গুলো যে যে পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে সেই সেই পোস্টের লিংক যুক্ত করে দিলাম ।
04 , 07 , 08 , 12 , 13 , 19 , 24 , 37 , 42 , 49 , 59 , 61 , 79 , 83 , 84 , 86 , 88 , 93 , 96

খুব জলদি আমরা আমাদের প্রটিযোগিতার তিনজন বিজয়ীর দেখা পেয়ে যাবো । এই জন্য মাননীয় বিচারক গন কাজ করে যাচ্ছেন । আশা করি সব থেকে সেরা তিনটা ছবি ব্লগই তারা নির্বাচন করবেন । আজকে এই পর্যন্তই !

পোস্টে ব্যবহৃত সকল ছবির মালিক উল্লেখিত পোস্টকারীর । এখানে ছবি গুলো ব্যবহার করা হয়েছে কেবল মাত্র নিজের ভাললাগার কথা জানানোর জন্য । পোস্ট ব্যবহৃত ছবি গুলোর উক্ত মালিকগন যদি আপত্তি করেন তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইলো । ছবিটি আমি সরিয়ে নিব সাথে সাথেই ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৮:২৩
৩৩টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×