somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতি বছর বলিউডে কতো কতো হিন্দি সিনেমা রিলিজ হয়!!


হিন্দি সিনেমা কিছু কিছু দেখি আমি। খুব বেশি বিচার বিবেচনা না করেই দেখি। দেখা শুরু করার পরে ভালো না লাগলে সামান্য দেখেই ছেড়ে দেই। কিছুটা ভাল লাগলে পুরটাই দেখি। আবার কোনো কোনো সিনেমা হয়তো একধিকবারও দেখা হয়ে যায়। ২০২০ সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে আমি সর্ব সাকুল্যে ৭টি সিনেমা দেখেছি। এদের কোনোটিই দ্বিতীয় বার দেখার মতো মনে হয় নি। সিনেমা গুলি হচ্ছে-


০১। Baaghi 3


রনি এবং বিক্রম দুই ভাই। বিক্রম যখন সিরিয়া যায় তখন তাকে কিডনেপ করা হয়। রনি তার অপহৃত ভাইকে বাঁচাতে রক্তাক্ত তাণ্ডব শুরু করে।
২ ঘন্টা ২৩ মিনিটে সিনেমাটি মেলা কষ্টে টেনে টেনে দেখে শেষ করেছি আমি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর।




০২। Malang


অদ্বৈত গোয়ায় বেড়াতে গিয়ে পরিচিত হয় সারার সাথে। সারা একজন মুক্ত-প্রাণ মেয়ে, সে মুক্ত জীবনযাপন করেন। দুজনের প্রমে ও প্রনয় ঘটে। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে একজন দুর্নীতিবাজ পুলিশের কারণে। পরে অদ্বৈত তাদের সাথে অন্যায়ের প্রতিশোধ নেয় নায়ক।
২ ঘন্টা ৪০ মিনিটের এই সিনেমাটিও আমার ভালো লাগেনি মোটোও।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - আদিত্য রায় কাপুর, দিশা পাটানি, অনিল কাপুর, কুনাল খেমু।




০৩। Mrs. Serial Killer


মিস্টারী, থ্রিলার, ক্রাইম, ড্রামা সিনেমা এটি। ভালো হতে হতেও কেনো যেনো ভালো হলো না। একজন সাইকো সিরিয়াল কিলার ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার ওয়াইফ মনে করে তার প্রাক্তন প্রেমিক যে পুলিশ অফিসার সেই ইচ্ছে করে তার স্বামীকে ফাসিয়েছে। ফলে উকিলের পরামর্শে সে নিজেই সিরিয়াল কিলার সেজে আরেকটি খুনের নাটক সাজায়। এর ফলে প্রকৃত সিরিয়াল কিলার ডাক্তার ছাড়া পেয়ে যায়।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - জ্যাকুলিন ফার্নান্দেজ, মনোজ বাজপেয়ী।




০৪। Panga


ভারতের একজন জাতীয় পর্যায়ের নারী কাবাডি খেলোয়াড়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পাঙ্গা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমায় দেখানো হয় বিয়ে-সন্তান ও সংসারে কারণে একজন উদিয়মান নারী কাবাডি খেলোয়াড়ের তার লখ্য থেকে প্রথমে সরে গেলেও পরে তার স্বামী সন্তানের ভালবাসা এবং সমর্থনের কারণে ঠিকই সফলতা আসে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - কঙ্গনা রানাউত, নীনা গুপ্তা।




০৫। Shakuntala Devi


শকুন্তলা দেবীকে বলা হতো হিউম্যান কম্পিউটার। প্রাথমিক কম্পিউটার যখন তৈরি কয়েছে সেই সময় শকুন্তলা দেবী যেকোনো কম্পিউটারের আগেই যেকোনো জটিল অংক কোনো রকম যন্ত্রের সাহায্য ছাড়াই সমাধান করে ফেলতে পারতেন। শকুন্তলা দেবীর জীবনের উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - বিদ্যা বালান, যীশু সেনগুপ্ত।




০৬। Tanhaji -The Unsung Warrior


এই সিনেমাটি ১৮ শতকের মহারাষ্ট্রীয় মারাঠি সামরিক নেতা তানাজি মালুসারের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এটিও দ্বিতীয়বার দেখার মতো সিনেমা আমার কাছে মনে হয়নি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অজয় দেবগন, সাইফ আলি খান, কাজল।




০৭। Thappad


অমৃতা এবং বিক্রম সুখী বিবাহিত। বিক্রম একটি স্বনামধন্য কোম্পানিতে কাজ করে যখন অমৃতা একজন গৃহিণী এবং তার জীবন শুধুমাত্র বিক্রমকে ঘিরেই আবর্তিত হয়। বিক্রম পদোন্নতি পায়ে লন্ডনে অফিসে বস হয়ে চলে যাবে। তাই সে বাসায় একটি পার্টি দেয়। পার্টি চলার সময় বিক্রম খবর পায় লন্ডন অফিসে তা বস না করে অন্য একজনের আন্ডারে দেয়া হয়েছে। বিক্রম তার সহকর্মীর সাথে পার্টিতেই তর্ক করে মারামারির পর্যায়ে চলে যায়। তখন অমৃতা তাকে থামানোর চেষ্টা করছে। বিক্রম তখন তাকে একটি থাপ্পর (চড়) মারে। ঘটনাটি অমৃতাকে মানসিক ভাবে খুবই আহত করে। সে বিক্রমকে ছেড়ে তার বাবা-মায়ের কাছে চলে যায়। সে আইনগত ভাবে বিষয়টি আদালতে নিয়ে যায় এবং সেপারেশন নেয়।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - তাপসী পান্নু, দিয়া মির্জা, কুমুদ মিশ্রা, রত্না পাঠক শাহ।



আমার দৃষ্টিতে এই ৭টি সিনেমার মধ্যে সিরিয়াল করলে প্রথম ৩টি সিনামা হবে -
১। Panga
২। Thappad
৩। Mrs. Serial Killer



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×