somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশেদ ভাইয়ের বাসায় একদিন গরম গরম খিচুরী আর মুরগির মাংশ খেয়ে, পরে কি আর ডাইনিং এর ওই অখাদ্য ভালো লাগে? আমি ও তাই প্রায়ই নানান অজুহাতে রাশেদ ভাইয়ের বাসায় হাজির হয়ে যেতাম। এছাড়া বাংলায় কথা বলার জন্য ও ভিতরটা হাঁসফাঁস করত। ওনাদের বাসায় গেলে খাওয়ার সাথে সাথে চরম একটা আড্ডাও হত। উইকেন্ডের দুইদিন ওনার বাসায় খাওয়া ছিল ধরা বাধা। মাকসুদ ভাই ও আসতেন সেইদিন। আমি রাশেদ ভাই, মাকসুদ ভাই, মিশু মিলে আড্ডা হত চরম। রাত ২-৩ টা কখন যে বেজে যেত খেয়াল থাকত না।

মানুষ খুব খারাপ এবং লোভী। বসতে পেলে শুইতে চায়। সেই অবস্থা হয়েছিল আমার। রাশেদ ভাইকে বললাম ভাই এক কাজ করি, আমি বাজার করে আপনাদের বাসায় রাখি, এসে রান্না করে খাব। ভালোমানুষ বড়ভাই আর কি বলবে.....আমি ও পাকাপাকি সেটল হয়ে গেলাম ওনাদের ঘাড়ে :P এরপর থেকে বাজার করে ওনাদের ফ্রিজে রাখতাম আর কাজের পর হাতে একটু সময় থাকলেই ওনাদের বাসায় যেয়ে রান্না করে খেতাম। বাংলাদেশ থেকে আম্মু বারবার বলা সত্তেও রান্না শিখে আসি নাই। তার ঠেলা বুঝছি তখন। সবসময় তো আর রাশেদ ভাইকে রান্না করতে বলা যায় না। তার উপর উনি টি.এ. হওয়ায় ব্যস্ত ও থাকতেন খুব। তাই বললাম ভাই আমাকেই রান্না শিখান। শুরু হলো রান্না শিখার পালা। বেশিদিন লাগেনি। দুই-তিন দিন। মুরগি, খিচুরী, মাছ। সব কিছুই এক রেসিপিতে। হলুদ, মরিচ, আদা, রসুন, পেয়াজ সব একসাথে দিয়ে তেলে ভাজ। লবন আর পানি দিয়ে বসিয়ে দাও, সিম্পল।

রাশেদ ভাই গোছানো মানুষ। রান্নার প্রতি ও আগ্রহ খুব। আর আমি তো পয়দাই হইছি খাওয়ার জন্য। খিলগাঁওয়ের মুক্তার বিরিয়ানি, ভোলা ভাই, ঢাকা হোটেল, মৌচাকের স্বাদ, মজা, শান্তিনগরের বিসমিল্লাহ, হক রেস্টুরেন্ট, কাকরাইলের কস্তুরী, বিপাশা হোটেল, মতিঝিলের ঘরোয়া, ধানমন্ডির সুনামি, স্টার, পুরান ঢাকার নান্না, মামুন, নিরব হোটেল কোন জায়গার ওয়েটাররা আমাকে না চিনত.....তাই রাশেদ ভাইয়ের সাথে রান্নার ট্যাগ টিম হতে বেশি সময় নিল না। দেশ থেকে রেসিপি বই নিয়ে এসেছিলাম। তার সাথে আম্মু'র কাছ থেকে আম্মু'র স্পেশাল মজার রেসিপি লেখিয়ে নিলাম। আর ইন্টারনেট তো আছেই। নরমাল দিনে কোনমতে ব্যাচেলর খিচুরী, ভাত, মাংশ খেয়ে পার করতাম কিন্তু প্রতি উইকেন্ডে নতুন কিছু রান্নার প্লান থাকত.........পোলাও, ফ্রায়েড রাইস, ফ্রায়েড চিকেন, বাটার চিকেন, চিকেন বিরিয়ানি, চিংড়ি ভুনা, মোঘলাই পরোটা, গরুর রেজালা, মুরগির রোস্ট, ডিমের কোর্মা, লাচ্ছি আরো কত কিছু বানানোর চেষ্টা করেছি (যাদের জিভে জল আসছে তাদের বলি অসহায়দের খাবারে নজর দিয়েন না। আপনাদের ঘরে কি মা-বোন থুক্কু খাবার নাই?)। বেশিরভাগই ডিজাস্টারে পরিনত হলেও কিছু আইটেম সত্যিই খুব ভালো হত। এইসব দিনে মাকসুদ ভাই ও আসতেন। ওনার বাসায় ও আমাদের দাওয়াত থাকত তবে ওনার একা সব করতে হত তাই সংখ্যাটা হাতে গোনা। রান্নার টেস্ট কেমন হবে সে নিয়ে কি সাসপেন্স !!!!! সারাদিন বলতে গেলে অভুক্ত থাকার পর সেই খাওয়ায় যে কি স্বাদ লাগত........ভরপেট খাবার পর বাসার সামনের মাঠে বেঞ্চের উপর বসে ঠান্ডার ভিতর কোক আর সিগারেট খাওয়া, মাঝে মধ্যে বিয়ার........ঠিক সেই মুহুর্তে মনে হত.......উমমম লাইফ ইজ বিউটিফুল।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১২
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×