তোমায় নিয়ে পাগলামী

মনের গভীরে কতোকিছু
সব প্রকাশ করা যায়না
লুকিয়ে রাখি
যেন গোলাপি মুক্তা
প্রকাশ্যে এলে
রঙ ফিকে হওয়ার সম্ভাবনা।
সারা জীবন যোগ বিয়োগ করি সকলে
হিসেবের চিন্তায় ভুলেছি
ফুলদানির গোলাপ শুকিয়েছে নীরবে
না পেয়েছে আলো
না ঢেলেছি পানি।
ইশ্বরের কথা শুনলে মাথায় কাপড় টানে অনেকে
কেউবা নানান কথা বলে
ধর্ম বলতে মানুষ কি বোঝে!
উত্তরের আশায় থাকিনি
সবশেষে... বাকিটুকু পড়ুন







