- মশা

আমি যখন পড়তে বসি
মশাগুলোর হিংসে হয়
কানের কাছে ভোঁ ভোঁ
যেন না করলে নয়।
হাতে পায়ে কামড়ে দেবে
মারতে গেলে যায় ওড়ে
কয়েলে আর কাজ হয়না
নাচতে থাকে ঘর জুড়ে।
ওদেরতো নাই লেখাপড়া
শিক্ষাদীক্ষার খুব অভাব
আমার মতো স্কুল গেলে
পড়তো কিছু তার প্রভাব।
কামড়ে দিল গালে আমার
কি'যে ব্যথা উহ্ আহ্
ধুত্তারি ছাই আজকে আর
পড়লেখা করছিনাহ্।







