স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো --- নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার
জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল
বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জন সমুদ্রের উদ্যান
সৈকতে: ‘কখন আসবে কবি’?
এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান
সেদিন ছিল না।
তা হলে কেমন ছিল সেদিনের
সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে,
বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার... বাকিটুকু পড়ুন







