somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বোধ

লিখেছেন মাসুদুর রহমান (শাওন), ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

ঘটনা অনেক আগের, তখন আমার শৈশবকাল, বৈশাখের পাকা ধান কাটা হয়ে গেলে খোলা মাঠে ঘুড়ি উড়াতাম। গোপালপুর হাঁট থেকে দাদাকে দিয়ে লাল, নীল কাগজ আনিয়ে, বল্লা গোটার আঠা দিয়ে একটা ঘুড়ি বানিয়েছিলাম। তখন সাধারণত গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকতো, পড়াশোনার চাপও থাকতোনা তাই কাজ বলতে ছিল ঘুড়ি উড়ানো। সারাদিন উদাম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

সোহানী আপার জীবন ও জীবিকার গল্প আমার ভীষণ ক্ষতি করে দিয়ে গেলো... :-B

লিখেছেন পদ্মপুকুর, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯


ছোটবেলা থেকেই ‘আউট বই’ পড়ার মারাত্মক নেশা ছিলো। সে নেশা এমনই যে এসএসসি পরীক্ষা চলাকালীন এক সন্ধ্যায় হুমায়ূনের নতুন একটা বই হাতে আসলো, যেটা আবার পরদিনই ফেরত দিতে হবে, অতএব বাংলা পরীক্ষা প্রায়োরিটি-তালিকায় দ্বিতীয়তে নেমে গেলো কোনোরকম সংকোচ দ্বিধা ছাড়াই!

কিন্তু আম্মা তা মানবেন কেন! গুণধর পুত্রের উপর ব্যাপক পরিমাণ বিশ্বাসের... বাকিটুকু পড়ুন

৮৩ টি মন্তব্য      ১০৩০ বার পঠিত     ১৩ like!

ঢাকার পথে পথে- ৩৫ (ছবি ব্লগ)

লিখেছেন রাজীব নুর, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯



আমি ঠিক করেছি আরেকটা বিয়ে করবো।
একটা সংসারে অনেক কাজ থাকে। সারাটা দিন সুরভি'র একা একা অনেক কাজ করতে হয়। কাজ করতে করতে বেচারী শেষ। সুরভির জন্য আমার খুব মায়া হয়। সুরভির মুখের দিকে তাকিয়েই আরেকটা বিয়ের করার সিদ্ধান্ত নিয়েছি।
ঘরের কাজ করতে করতে সুরভি ক্লান্ত বিধ্বস্ত। তাই সিদ্ধান্ত নিয়েছি... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৩৪৭ বার পঠিত     like!

গল্পানুঃ চোখ

লিখেছেন কল্পদ্রুম, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫



রইছুদ্দিনের চারপাশে তার পরমাত্মীয়রা দাঁড়িয়ে আছে, নজর তার আনকোরা চোখে। একটু পরেই মোড়ক উন্মোচন হবে। তুলো দুটো সরানোর পর রইছুদ্দিন শুনতে পান, "ধীরে ধীরে চোখ খুলুন।" তিনি সেটাই করেন। সামনের দৃশ্য খুবই অস্পষ্ট দেখায় শুরুতে। অল্প আলোতেও চোখ মেলতে কষ্ট হয়৷ তবুও তিনি হাল ছাড়েন না। একসময় পুরোপুরি... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪১৫ বার পঠিত     ১২ like!

ভিতরের এবং বাহিরের মানুষের দ্বন্দ্ব

লিখেছেন অজানা তীর্থ, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪


সমস্যা তখনই শুরু হয় যখন আপনার ভিতরের এবং বাহিরের মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকবে। ফলে আপনি ভাবেন একটি কিন্তু করেন আরেকটি। এর ফলে আপনার মানুষিক চাপ তৈরি হতে পারে, যা আপনাকে অসুস্থতার দিকে ঝুঁকিপূর্ণ করে তোলে এমন কি মিত্যু। এছাড়াও আপনার দৈনন্দিন কাজকর্মও এর ফলে প্রভাবিত হতে পারে।

যেমন,অনেক সময়... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

» আলোকচিত্র » বাংলাদেশের ল্যাভেন্ডার ফুল

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

০১।



এবার শ্বশুর বাড়ীতে এই বেগুনি বুনোফুলের দেখা পেলাম। নাম দিয়েছি বাংলাদেশের ল্যাভেন্ডার। ফসলের ক্ষেতজুড়ে এই ফুল ফুটে আছে। এখানে সেখানে থোকা থোকা বেগুনি ফুল দেখে মনটাই আনন্দে ভরে উঠেছিলো।

একটি ক্ষেত তো পুরাই এই ল্যাভেন্ডারের দখলে। শ্বশুরবাড়িতে এবার মাত্র চার দিন ছিলাম। তাই কোনো ছবিই সুন্দর করে সময় নিয়ে তুলতে পারিনি।... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ১২৮৩ বার পঠিত     ১০ like!

এই পোষ্ট টি আমার জন্য

লিখেছেন রাজীব নুর, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬



জীবন বদলাতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হয়।
দৃষ্টিভঙ্গি বদলাতে হলে প্রথম বিশ্বাস করতে হবে যে, আমি আমাকে বদলাতে পারবো। বিশ্বাস আসতে চাচ্ছে না? সংশয় বার বার উঁকি দিয়ে বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে? যে কেউ ইচ্ছা করলেই নিজের জীবন বদলাতে পারে। ভাবুন কোন কোন ক্ষেত্রে আপনার পরিবর্তন প্রয়োজন। ফরাসী মনোবিজ্ঞানী... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

গল্প- তোমারে বধিবে যে

লিখেছেন ফাহমিদা বারী, ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪



(সংবিধিবদ্ধ সতর্কীকরণ- বেশ বড় গল্প!)

ফজলু মিয়া রেলের গুমটির কাছে এসেই একটা হল্লা শুনতে পেল।
‘ঐ ধর ধর...ধর...পলাইলো হারামজাদারা! ধর সব কয়টারে ধর! আজ এইহানেই পুঁইতা ফেলুম বেবাকগুলানরে! হারামজাদা শুয়ারের দল! বাড়িত মা-বোন নাই কুত্তা শালাগো! যারে পায়, তাদের চুদাইতে মন চায়! আন্ধার নামলেই ভাদর মাসের কুত্তা হইয়া যায় শালারা!... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩৪৩ বার পঠিত     like!

শীতের পিঠা ও রস

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

১।



পাটি সাপটা ঃ

শীত এলেই পিটা খাওয়ার ধুম পড়ে যায় সারা বাংলাদেশে। এছাড়াও সারা বছরই অল্প-স্বল্প পিঠা বানানো ও খাওয়া হয়। এলাকা বেধে একেক পিঠার একেক নাম আবার বানানো ধরনও কিছুটা ভিন্ন হয়। পাটি সাপটা পিঠা খায়নি বা চিনেনা বাংলাদেশে এরকম লোক বিরল। শীতের অন্যতম মজাদার পিঠা। (পিঠা বানানো... বাকিটুকু পড়ুন

৪৪ টি মন্তব্য      ৯৭২ বার পঠিত     ১৩ like!

মানুষ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭








বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-

সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র
নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;
সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে
তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে

নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-
নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার
ওজন-... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

বাছুর

লিখেছেন কিবরিয়া জাহিদ মামুন, ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

শহুরে ফোকলোর

গনি মিয়া একজন গরীব চাষী । তার নিজের কোন জমি নেই । তিনি অন্যের জমি চাষাবাদ করে খায় । একদিন গনি মিয়ার একটি কালো রঙের ছাগল হারিয়ে গেল । গনি মিয়া , গ্রামের চেয়ারম্যানের কাছে তার ছাগল হারানোর বিষয়টা জানাতে গেলেন । চেয়ারম্যানের চ্যালা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     like!

তেল-চাউলে তেলেসমাতি !

লিখেছেন সাইন বোর্ড, ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬


মুদি দোকানে গিয়েছিলাম বিরিয়ানির মসলা কিনতে । দোকানি আমাকে দেখে কিছুটা আফসোস করে বলল,ভাই ফাটাফাটি একটা ব্যবসা চলে গেল, দশ লাখ টাকার সয়াবিন তেল কিনে রাখলে এখন একেবারে লাল হয়ে যেতেন ! আমি বললাম, আপনি কি আগে থেকেই জানতেন যে, তেলের দাম এভাবে বেড়ে যাবে ?

উনি বেশ গর্বের সাথে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৬৭ বার পঠিত     like!

নিয়েছো কি তার খোঁজ?

লিখেছেন ইসিয়াক, ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০


একটা শিশু কাঁপছে বসে
জারুল গাছটির নীচে।
কেউ কি আছো একটু উষ্ণতার খবর
পৌছে দেবে তার কাছে?

শীত বস্ত্র নেই তো তার,ঘরও নেই তার,
নেই কোন আশ্রয়।
কেউ কি ভেবেছো এই শৈত্যপ্রবাহের দিনে
কতটা সে অসহায়?

খেয়েছে কি কিছু সে এতোটা বেলা অবধি?
নিয়েছো কি কেউ তার খোঁজ?
নাকি নিজের মতো লেপ মুড়ি দিয়েছো,... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৬৩ বার পঠিত     like!

মেঘের মেয়ে

লিখেছেন ইল্লু, ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২২

এক ফোঁটা জল চেয়েছি ঠোঁটে,
তুমি দিয়েছ বৃষ্টি ভঁরা আকাশ,
স্বপ্ন চেয়েছি আমি চোখে আমার,
তুমি দিয়েছ রংধনুর দেশ।

বলেছি তোমায়-‘এই কি ভালবাসা’?
হাত জড়ানো বুকে বলা তোমার-
‘ভালবাসা,সে তো মনের মনে,
খুঁজে নাও-খুঁজে দেখ তোমার হ্রদয়ের চোখে’।

ভালবাসা দিয়েছ তুমি ঠোঁটে,
আনন্দ দিয়েছ শরীরে আমার,
আলো দিয়েছ আকাশে তুমি,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

"প্রত্যাশিত"

লিখেছেন ফেক রুধির, ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

সত্যান্বাসী মিথ্যুক , জগৎখ্যাত চর্মখাদক।
নিন্দুক নয় লোভী , জীবন্ত পাপী ।
নিয়তি নব উল্লাসে বাদ্য বাজায় ।
আর পূণ্য পড়ে রয় রাস্তায়!
যেখানে ছালার বস্তায় শীত পালায়,
আর উচ্চাভিলাসী মন কম্বলের তলায়
নিদ্রা যায়।
বাঁচো তোমার ঐ গর্বে ভরা অহংকার নিয়ে!
মুখ থুবড়ে পড়বে নোংরা কাদায়!
কাদায় দাগ না লাগলেও, গরীবের
চোখের জল কপালে দাগ ঠিকই লাগাবে।
খুঁজবে তখন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য