somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বড়োদের ছোটোগল্প: লালের বউ সমলা

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬

লাল মিয়ার নতুন বউ সমলা, ভোররাতে বদনা হাতে বাইরে গেল। ফিরে এল লাশ হয়ে। ‘আমি মরে গেছি, জলদি দাফন-কাফনের ব্যবস্থা করেন’ বলেই লাশটা লাল মিয়ার পাশে শুয়ে পড়ল। লাল মিয়া এটা-সেটা বলে, বউয়ের কোনো সাড়া-শব্দ নেই। সে হাত দিয়ে দেখে বউ তার পাথরের মত শক্ত। ভয়ে লাল মিয়ার গায়ের লোম... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

শিরোনামহীন কবিতা-২

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৯

একই বৃন্তে দু’টি কুঁড়ি
হেসে-খেলেই বাড়াবাড়ি;

সোনা রোদের চুমু খেয়ে
ভালবাসার পরশ নিয়ে
গোলাপ হয়ে গন্ধ ছড়ায়;

ছোট্ট একটা প্রজাপতি
উড়ে এসে পাশে বসে
ফিসফিসিয়ে কানে কানে
কি যে বলে আপন মনে!!

গোলাপ কুঁড়ি মিষ্টি হাসে;
আচমকা এক প্রেমিক এসে
তুলে নিল একটিকে
আর পরিয়ে দিল প্রেমিকার খোঁপায়,

প্রেমিকা মিষ্টি হেসে
ভালবাসার আবেগ নিয়ে
এগিয়ে চলে প্রেম আবেশে।

গোলাপ কুঁড়ি জীবন শেষে
ভালোবাসার গোলাপ বেশে
ছড়ায় সুবাস প্রেমের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

অনুবাদে পাবলো নেরুদা এবং ফেদেরিকো গার্সিয়া লোরকার দুইটি কবিতা

লিখেছেন রেজাউল করিম সাগর, ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯

** *




------------------------------------------

১।
সংশয় পুঁথি
----------
মূল - পাবলো নেরুদা
অনুবাদ - রেজাউল করিম
----------
বলো আমাকে, গোলাপ কি নগ্ন
নাকি পাপড়িই তার একমাত্র পোশাক?
বৃক্ষ আড়াল করে কেন তার মুলের ঐশ্বর্য?
চুরি যাওয়া গাড়ির অনুশোচনা শুনে কে?
বৃষ্টিতে অপেক্ষমান ট্রেনের চেয়ে বিষণ্ণ কিছু
কি আছে এই পৃথিবীতে?



---
---

২। ভোরের পূর্বে
---------
মূল - ফেদেরিকো গার্সিয়া লোরকা
অনুবাদ - রেজাউল করিম
--------
অথচ তীরন্দাজেরাও... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৭০ বার পঠিত     like!

খুঁটির জোর

লিখেছেন এ কাদের, ০৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৩৭

শিয়াল বলে
বাঘের বেটা
রং কেন তোর ডোরা?
যে যাই বলুক
আমি তোকে
কেয়ার করি থোরা।
আমার হাতা
লম্বা বহুত
আছে বিরাট খুঁটি।
তাতেই আমার
বল ভরসা
আহার রুজি রুটি।
ইচ্ছে হলেই
চেটে দেবো
তোর যেদুটি গাল।
পাঠাতে পারি
আশিষ পেলেই
এখনই পরকাল।
জানা নানা
ফন্দি-ফিকির
খেলা নানান রং।
সূযোগ মত
তাইতো সাজি
যখন যেমন সংঘ।

বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     like!

কাঠ কয়লা ছাই ৩

লিখেছেন মাহবুব আলী, ০৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২১


সেও এক সন্ধের কাহিনি। সেদিন আকস্মিক বিবর্ণ পাঁশুটে চেহারা নিয়ে ঘরে এসে দম ছাড়ে মামুনের বাপ আবদুর রশিদ। পঁচিশ বছরের টোনাটুনি জীবন। মুনার বয়স পাঁচ-সাড়ে পাঁচ। অনেকদিনের পর বাবাকে পেয়ে নাচতে নাচতে কোলে গিয়ে বসতে চায়। পিঠের পেছনে গিয়ে জড়িয়ে ধরে। সবকিছু তেমনই, যেমন দেখে এসেছে, কিন' সেদিন সে-সবের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

দুর্ঘটনা আজ শুধুই ঘটনা

লিখেছেন আবীর চৌধুরী, ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৩

বাংলাদেশের মানুষের সামগ্রিক স্বভাব-চরিত্রের কারণে অনেক পেশা-প্যাশন এখানে টিকতে পারে না।

একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে শুরু করি। কালকেই নেত্রকোণার হাওড়ে যাত্রীবাহী "ট্রলার" ডুবে গিয়ে ১৭+ জন মারা গিয়েছে; যেই ট্রলারের ৪৮ জন যাত্রীই ছিল ময়মনসিংহের এক মাদ্রাসার শিক্ষার্থী। ঈদের পরে আনন্দভ্রমণে এসে যাদের অভিজ্ঞতা করতে হলো মৃত্যুর বিভীষিকা।

এই দুর্ঘটনা এড়ানো যেতো,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

কানদিনস্কির কবিতা অথবা শিল্পভাবনায় অনূদিত অনুভব

লিখেছেন সোনালী ডানার চিল, ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১১



কানদিনস্কি'কে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। কানদিনস্কির মানিব্যাগ চুরি করেছিলাম সে রাতে। কবিতায় আমি মূলত আমার অভিজ্ঞতার শুধু অনুবাদ করি। আমার দেখা মানুষ, তাদের সম্পর্কিত আবেগ, পারিপার্শ্বিকতা, কোন সৃজনশীল শিল্প তা পেইন্টিং কিংবা সিনেমা হতে পারে, কথাসাহিত্য অথবা কবির জীবন, এ সবই আমি আমার প্রথাগত চিত্রকল্পে তুলে ধরার চেষ্টা করি।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

সভ্যতার সঙ্গে ইলমের সম্পর্ক কতখানি?

লিখেছেন মনযূরুল হক, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৬


ইলম, ইবাদত ও হাদারত—এই তিনটির সমন্বয় নিয়ে মাঝেমধ্যে নানা ভাবনা উঁকি মারে। আলেম কি আসলেই নেই? ইলম আর জ্ঞান কি একই জিনিস? আধুনিক সভ্যতার সঙ্গে ইলমের সম্পর্ক কতখানি? মুসলিম জাতির অধঃপতন মানে কি শুধু মুসলিম সভ্যতার পতন?—এরকম নানান প্রশ্ন জাগে। মুসলিম জাতীয়তাবাদের বিবর্তন নিয়ে লিখতে গিয়ে এই চিন্তাটা প্রথম... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৪১ বার পঠিত     like!

সিংগাপুর থেকে মালয়েশিয়া

লিখেছেন শোভন শামস, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩০



সিংগাপুর থেকে মালয়েশিয়া মালাক্কা প্রণালী মাঝে
নতুন দেশ দেখার ইচ্ছেটা বুকে বাজে।
বাসে কিংবা ট্রেনে করে চল যাই
মালয়েশিয়ার পথে রওয়ানা হওয়া চাই।
জহুর বারু থেকে রাস্তাটা সোজা চলছে
কে এল গিয়ে সেটা রাজধানীতে মিলছে।
ব্যস্ত কে এল ছেড়ে গাড়িতে চল যাই
লংকাউইর পথে সাগরের পানে চাই।
দেশটার বুক চিরে প্রশস্ত রাস্তা
মাঝে মাঝে বিশ্রাম, খেয়ে নাও নাস্তা।
পথে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

অল্পসংখ্যক/অধিকাংশ লোক - কোন দলে থাকতে চান আপনি?

লিখেছেন লোনার, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৫

একদিন হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে -

'হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।'

হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন -... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৬৭৫ বার পঠিত     like!

মৃত্যূ ভাবনা

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০


কোট টাই পড়ে সকালে অফিসে যাবার জন্য শেষবারের মত আয়নায় তাকাতেই;
আমার নিজেরই অন্তিম মৃতদেহ ভেসে উঠলো চোখে।
অফিসের বদলে গাড়ি ঘুরিয়ে চলে গেলাম আজিমপুর কবরস্থানে,
সেখানে গিয়েই পেলাম অচেনা একজনের জানাযা।
দাঁড়িয়ে পড়লাম জানাজায়,
দীর্ঘ মোনাজাতে তার জন্য কাঁদলাম কিছুক্ষণ।
মৃতের কেউ একজন জানতে চাইলো,
মৃত মানুষটি আমার কেমন পরিচিত ছিলেন,
আমি জানালাম আমি কখনো মানুষটিকে দেখিনি,... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

বিখ্যাত ফরাসি কবি ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁর ১৭০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩


বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁ। তিনি ছিলেন গুস্তাভ ফ্লবেয়ার, এমিল জোলা, আলফস দোঁদে-দের উত্তরসূরী। যাকে আধুনিক ছোটগল্পের অন্যতম জনক মনে করা হয়। রবিন্দ্রনাথকে বাদ দিলে প্রায় তাবৎ বাঙ্গালী লেখকের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোপাসার প্রভাব ছড়িয়ে পড়েছে। যাকে ছোট গল্প বলে, অর্থ্যাৎ এক বিশেষ ধরনের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     like!

আমি খুব সুখী

লিখেছেন রাজীব নুর, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৬




ধরে নিলাম, বিশ্বের সবচেয়ে দামী গাড়িটির মালিক আপনি
স্বর্ণের বা ডায়মন্ডের অনেকগুলো হাত ঘড়ি আছে আপনার
পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাকে আপনার আলমারি ভর্তি
আপনার গাড়ি, বাড়ি, জমি, সম্পত্তির কোনো অভাব নেই
এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে!
কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না!
ভাগ্য ভালো হলে, বড়জোর... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪১৬ বার পঠিত     like!

সামুর বুকে ফিরে আসা কিছু ব্লগারের লিস্ট এবং ফিরতে চাওয়া/ফিরে আসা ব্লগারদের ৩ টি সমস্যার সমাধান!

লিখেছেন সামু পাগলা০০৭, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩২



সামুতে কিছু পুরোন ব্লগারেরা ফেরা শুরু করেছেন। এটা সামুর জন্যে অবশ্যই ভালো একটি সাইন। সামু যেসব কারণে অনেক গুণী ব্লগার হারিয়েছিল, সেসব সমস্যা আজ আর নেই বললেই চলে।
আজকাল সামুতে মাল্টিনিকের ক্যাচাল তেমন একটা দেখা যায়না। পোস্ট চুরি হবার চ্যান্স নেই যেহেতু কপিপেস্ট ফিচার বন্ধ। মাঝখানে সামুর ওপরে... বাকিটুকু পড়ুন

৭০ টি মন্তব্য      ৬৯৯ বার পঠিত     like!

করোনা ভাইরাসে আক্রান্তের ঘরোয়া চিকিৎসাঃ ভিডিও ক্লিপ সহ (সাহসী সন্তানের কথা ও পরামর্শ)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:২০

(ক্লিপ গুলো শোনার আবেদন জানালাম আগেই, ক্লিপ গুলোর মোট দৈর্ঘ মাত্র তিন মিনিট) অনলাইনে করোনা ভাইরাসে আক্রান্তের অনেক কথা শুনেছি, কাছের বন্ধু সহ অনেকে হারিয়ে যেতে দেখেছি। নিচের সংযুক্ত তিন মিনিটের তিনটে ক্লিপ দেখুন। তবে আগে সামান্য বলে নেই, অত্যান্ত হাসি খুশি এই তরুন ছেলেটা তার বাবা মায়ের এক মাত্র... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য