লড়াই

মধ্য আকাশ থেকে
একটি ঈগল নেমে এলো
চিঁহি চিঁহি ডেকে।
আরেক ঈগল গাছের ডালে বসা
বাঁধলো লড়াই দুই ঈগলে
বাঁচা-মরার দশা।
দুদিক থেকে দুটি ঈগল
খামচে ধরে বোয়াল
লড়াই করে রক্ত ঝরায়
ভেঙে ফেলে চোয়াল।
দুই ঈগলের পাখার বাড়ি
ঢেউ তুলেছে বিলে
এই সুযোগে বোয়াল নিয়ে
খাচ্ছে ভুবন চিলে।
বাকিটুকু পড়ুন










