আত্মকথন
১।
ঝুলবারান্দায় ঝুলে আছে রাত
একটা ক্ষয়িষ্ণু চাঁদ অবসন্ন জ্যোৎস্নায়,
অভিশপ্ত মৃত নষ্ট নগরে
আত্মকথনে মেতেছে সময়।
২।
পতনের ভেতর থেকে পড়ে গেছি আর এক পতনে।
এবং তার ভেতর থেকে আরো একটা.. এভাবে কয়েক সহস্র..!
চোখ বন্ধ করো -
হাতের তালু বন্দি মিছে ভর শূন্যতার সুখ!
৩।
পুড়ে ছাই হয়ে গেছে স্বপ্নের দু'টি পাখা
যদিও টেবিলে... বাকিটুকু পড়ুন






