আধুনিক কবিতা
১
যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
শুনেছি কিন্নরকণ্ঠ দেবদারু গাছে,
দেখেছি অমৃতসূর্য আছে।
২
ভিতর মহলে চুপ, জ্বলন্ত রঙীন চুপ,
আদিম মাছের টবে। হয় লোপ
গতির তাণ্ডবে গতি। মেঘ, বাষ্প, নদীর সঞ্চার
প্রচণ্ড পর্যায়-কালে বাঁধা। ঢেউ ওঠে নিরন্তর।
৩
দেখেছি ক্ষীণাঙ্গ চাঁদ মন্দগতি কালের সৈকতে
চেয়ে আছে আশাপথ কার,
সুপ্ত কোন লগ্নভ্রষ্ট অভিসারিকার।
সঙ্গে সঙ্গে মোহের জোয়ারে
ডুবে গেছে শিক্ষা-দীক্ষা,... বাকিটুকু পড়ুন








