কবিতাঃ ধূসর কাঠিন্যে শুভ্রতার হাসি

কঠিন শিলার বুকটি চিড়ে
দাঁড়িয়ে আছো উচ্চশিরে
একলা তুমি, নিঃসঙ্গ এক ফুল,
দেখতে তোমায় হয়নি কোন ভুল!
শুষ্ক কঠিন শিলার ফাঁকে,
এসেছো তুমি কার ডাকে,
একা একাই চারিদিকে
শুভ্র হাসি ছড়িয়ে দিতে!!
ড্যান্ডিনং এর পাহাড় কোণে
‘স্কাই হাই’ এর ফুল বাগানে
হাঁটার পথের একটি বাঁকে
থামি তোমার নীরব ডাকে!... বাকিটুকু পড়ুন












