সকালের রোদে মুছে ফেলো গান।
নতুন কবিতা দিয়ে শুরু করো দিন
প্রকৃতির মতো ভুলে যাও
দেওয়া কোনো কথা
ফেলে আসা পথ
আর থেকে যাওয়া ঋণ
ধুয়ে নাও বাদলের বৃষ্টিতে
সকল অনুতাপ
মানব জাতির জন্মগত পাপ
কন্ঠ ভর্তি দুঃখ বিলাপ
শেষ হওয়া রাতের কাছে
ফেলে এসো
পুরনো বাঁচার আকুতি
অসহায় চোখে কাকুতি মিনতি
জমা দিয়ে এসো যাতনা
অতীত প্রার্থনা।।
যারা তোমাকে
চায় নি
তাদের মেনে নাও আজ
ভোরের শিশিরের মতোই হাসিমুখে
ঘাস... বাকিটুকু পড়ুন






