কৃষকের ছেলে

দুপুরের প্রখর রোদে
সোনালী ধানের মাঠে,
আপন মনে ধান কাটে
কৃষক আর কৃষকের ছেলে।
কৃষাণি হাঁক ছাড়ে
খেয়ে নাও, বেলা যায় পড়ে,
একটু জিরিয়ে-
ফের নেমো সোনালী মাঠে।
কৃষকও হাঁক দিয়ে বলে
বাকি আছে হাত-দুয়ে,
এটুকু শেষ করে-
তবে আসি খেতে।
------------------------------------
ইটের এই শহরে
মুখে ভাত তুলিতে,
মন যেন ভরে উঠে
বাবার হাতের গন্ধে।
অজানা অশ্রু বেয়ে পড়ে দু'গালে
ধুর বোকা, জল কেন আমার চোখে!!
আমিই... বাকিটুকু পড়ুন







