somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

My research paper has been published

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৭
২ টি মন্তব্য      ৬২ বার পঠিত     ০ like!

দুই দশকের মাইক্রোপ্লাস্টিক গবেষণায় আমরা কী শিখলাম?

লিখেছেন ব্লগার_প্রান্ত, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিক কণাকেই 'মাইক্রোপ্লাস্টিক' বলা হয়। ২০০৪ সালে যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড টমসন তাঁর গবেষণাপত্রে প্রথম মাইক্রোপ্লাস্টিক শব্দটি ব্যবহার করেন। তিনি দেখান যে ব্রিটেনের উপকূলীয় পানিতে ১৯৬০-এর দশক থেকেই প্লাস্টিকের ক্ষুদ্র কণা জমতে শুরু করেছে এবং সময়ের সাথে এর পরিমাণ কেবলই বাড়ছে।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

আমেরিকান জীবন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪

গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই তিন বছর হয়েছে, এ মেয়ের সাথে পরিচয় হওয়ার আগেই। আলাপ করে জানলাম ইসলাম সম্বন্ধে পড়া শোনা করে ভালো মনে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     ৩ like!

বিউটি পাল ও সুবিধাবাদী ধর্মব্যবসায়ীরা: আয়নায় নিজের মুখ দেখেছেন তো?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৮:৪৭


আজকের সমাজে আমরা নীতি-নৈতিকতার বুলি শুনি অনেক, কিন্তু তার প্রয়োগ দেখি ঠিক বিপরীত জায়গায়। শিক্ষিকা বিউটি পালকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও জনপরিসরে যে অশালীন, নোংরা ও কুরুচিপূর্ণ সাইবার আক্রমণ চলছে, তা কোনো বিবেকবান মানুষের পক্ষে সহ্য করা কঠিন। ধর্মকে ঢাল বানিয়ে, কোনো নারীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা হেয় করার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     ০ like!

যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে তার পাখিদের কথোপকথন

লিখেছেন জুয়েল তাজিম, ২৭ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১১


ভোর হওয়ার আগেই পাখিরা বুঝে গিয়েছিল, আজকের সকালটা অন্য রকম। কুয়াশার বদলে বাতাসে ভাসছে ডিজেলের গন্ধ। শিশিরের শব্দকে ঢেকে দিচ্ছে করাতের দাঁতের চিৎকার। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু মানুষের লোহার যন্ত্রগুলো যেন সূর্যেরও আগে জেগে উঠেছে।

একটি শালিক ডাল বদলাতে গিয়ে থমকে দাঁড়াল। যে ডালটিতে সে প্রতিদিন বসে গান গাইত, সেটি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     ১ like!

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া কোনো সাধারণ অর্জন নয়। এর পেছনে থাকে বছরের পর বছর নিষ্ঠা, মেধা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা।

কিন্তু অত্যন্ত... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৩৩৯ বার পঠিত     ২ like!

স্বাদের জীবন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৪


স্বাদের কালো স্বাদের ফর্সা
এভাবে চাইতে চাইতে জীবন
সম্পর্কটা উল্টে গেলে হয় রে মরণ
হায় রে স্বাদের জীবন, জীবন
এমনি সময়ে বুক পেতে হাঁটছি
ক্ষীণ লোভ- ক্ষীণ কষ্ট- নিচ্ছি
তবুও কেনো সুদৃষ্টির হও দূরত্ব
মনি সময়ে বুক পেতে হাঁটছি
অবশেষে ক্লান্তি,কি মরণ ঘাম
নাকি স্বপ্ন দেখার খোলা খাম
তবুও দুর্গন্ধ সুগন্ধ চলছে জীবন
বেঁচে থাকায় সংগ্রামী জীবন।

২৭-৭-২৬ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     ০ like!

গল্পঃ দাগের খিদা

লিখেছেন রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭



আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।

কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো, সবই পার হতেন। আটকাতেন শুধু মানুষের হাতে টানা সরু দাগে। চকের দাগ, কয়লার দাগ, লাঠির মাথা দিয়ে ধুলায় আঁকা দাগ।... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     ৩ like!

অপারেশন সাইলেন্ট নাইট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০১



কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার। চব্বিশ ঘণ্টা সতর্ক থাকতে হয় এই আধুনিক কন্ট্রোল রুমে। রাত তখন ২টা ৪৭ মিনিট।

হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে সেন্টমার্টিনের আকাশসীমায় এমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠল। বিশাল থ্রিডি নজরদারি মনিটরে একটি অপরিচিত 'ব্লিপ' ফুটে উঠেছে।

"স্কোয়াড্রন লিডার রাজীব স্যার!" ডিউটি অফিসার চিৎকার করে উঠল।... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ১ like!

প্রসঙ্গঃ নিষ্ঠাবান নারীর নৃত্য

লিখেছেন আরমান আরজু, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১২:২২



হযরত শামসেত তাবরীজ রহ. কে আশা করি অনেকেই চিনবেন নজদের শয়তানের শিংয়ের অনুসারীরা ব্যতীত। তিনি মাওলানা রুমী’র ভাবগুরু ছিলেন। সুতরাং তিনি যখন কোন কথা বলবেন বুঝতে হবে সেই কথার ওজন আছে। আর আল্লাহর ওলিগণ এমনি এমনি কোন কথা বলেন না। তাঁদের মন-মস্তিস্ক সর্বদা আল্লাহর সঙ্গে সংযুক্ত।

“যখন কোনো নিষ্ঠাবান নারী নাচতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ০ like!

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের প্রতি
ইচ্ছে জাগে প্রজ্ঞার প্রতি।
এগিয়ে যাচ্ছিলাম ধীর গতিতে
এত পড়ি থাকে না মাথায়।
একটি বিষয় পড়ার পড় আবার পড়ি
কত সহজে ভুলে যাই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫২ বার পঠিত     ২ like!

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী হাসিনাকে সংবিধান মেনে তাড়ানো হয়নি। কিন্তু দেখা গেলো সংবিধান মেনে বিপ্লব না হলেও বিপ্লবী সরকার ঠিকই সংবিধান মেনে গঠন করা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ১ like!

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী জনাব Md. Asaduzzaman। বিশেষ অতিথি এবং বক্তা ছিলেন- বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     ০ like!

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির কথা তার হঠাৎ মনে পড়ল। ক্লারা বোকা নয়। সে খুব ভালো করেই লক্ষ্য করেছিল, প্রথম দেখায় অফিসারটি কীভাবে তার দিকে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ০ like!

অমোহিত দাম্পত্য জীবন

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

চা-এর কাপটা ধপ করে টেবিলে রাখল নীল। গরম চা উপচে পড়ল কাঠের চকচকে ট্রে-তে।

"একটু দেখে রাখা যায় না? কোনটা কত কষ্টে গুছিয়ে রাখি, তোমার কি তার বিন্দুমাত্র খেয়াল আছে?" রান্নাঘর থেকে চিৎকার করে উঠল সায়েরা।

নীল পেপার থেকে চোখ না তুলেই ঠাণ্ডা গলায় বলল, "অত চিৎকার করার দরকার নেই। দু ফোঁটা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য