কবিতাঃ গ্রাম্য জীবন

রাত পেরিয়ে ভোর এলো
শুকতারা গেলো ডুবে
নতুন দিনের নির্মল আভাস
দেখা দিলো পুবে ।
মাঠে মাঠে সোনা ধান
সোনা ঝরা দিন
আগামীর ভবিষ্যৎ
করবে রঙিন ।
কৃষকের মুখে হাসি
বুক ভরা বল
খোকা খুকু খেলে হাসে
করে কোলাহল।
শীতের বাতাসে পুবে
রবি ছড়ায় আলো
জেগে ওঠে পাখি সব
রাতি পোহালো।
শিউলি ঝরা সকালে
শিশির ভেজা সুখ
সবাই সুখী , নেই... বাকিটুকু পড়ুন










