somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণী অমৃত (ব্লগারদের যে সমস্ত কথা আমার ভাল লেগেছে) - ১

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) হে নিঠুর পৃথিবী , করিয়াছো জড়ো দুঃখ রাশিরাশি -
তবুও তোমায় দিলাম ভুবনডাঙার হাসি ... আহমেদ জী এস

মনকে আলোড়িত করার মত অসাধারণ একটি ছবি ব্লগ!

(২)শব্দের রিফুতে মানুষের মনের ক্ষতে প্রলেপ দেয়া যায় কিন্তু ক্ষতের কষ্টটা বোঝা যায় না। সুলতানা সাদিয়া
স্ত্রীরোগ নিয়ে সচেতনতামূলক একটি পোষ্ট। ভাল লেগেছিল খুব।

(৩)কারো সস্তা ভালোবাসা না পাওয়ার আফসোসে আমি মায়ের ভালোবাসা হারাতে পারবো না। অন্তহীন অরণ্য
এটি একটি গল্পের মধ্যকার কথা। গল্পটির নাম "একটি আত্নহননের গল্প"।

(৪)আমাদের দেশে হবে
সেই রাজা কবে
কথায় না বড় হয়ে
থাই রাজার মত হবে!!!!!! পথহারা মানব
পথহারা মানব, থাই রাজাকে নিয়ে জুনাপুর করা একটি পোষ্টে উক্ত মন্তব্য করেছিলেন। সত্যিই অসাধারণ এক সাধারণ রাজা ভুমিবল!

(৫)সমাজের উপর জীবন নির্ভর করে না, সমাজ জীবনের উপর নির্ভরশীল। শরীফ আজাদ
এই পোষ্টটি জীবন সম্পর্কে ভিন্নভাবে ভাবতে শেখাবে।

(৬)অনুপ্রেরণা বা জিদ মানুষের মানসিক শক্তিকে নতুন উদ্যোমে জাগ্রত করে। রাতুল শাহ
পোষ্টটার নাম ছিল অনুপ্রেরণাকে খুঁজে বেড়ায়। মানুষের জীবনে অনুপ্রেরণার প্রয়োজন সুন্দরভাবে আলোচনা করা হয়েছ।

(৭)আমরা সময়ের সান্ত্বনা শুনে যেটার আশায় বসে থাকি, সেটা ক্ষণিকের জ্যোৎস্না হতে পারে ,মুক্তি না ।ফরহাদ রিংকু
"মুক্তি অথবা প্রলাপ" শিরোনামের একটি পোষ্ট। বিষয়বস্তু অসাধারণ! তবে তাঁর ৪বছরের ৫টি পোষ্টের মধ্যে এটি একটি।

(৮)Never say never. Life is stranger than fictionমানবী
অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার মত আকশে উড়িয়ে দেওয়া এক চিঠি!! যা পড়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম।

(৯)জীবনে প্রেম আসে, কিছু প্রেম গন্তব্যে পৌঁছতে পারে না, হয়তো অনেক কারণে, কিন্তু হৃদয়ে ছোঁয়া রেখে যায়।চাঁদগাজী
হ্যাঁ পাঠক! এটি ব্লগার চাঁদগাজীর মুখ নিঃসৃত অমৃত!! ;) বিশ্বাস না হলে উক্ত লিংকে গিয়ে দেখে আসুন। :D উক্তিটি চাঁদগাজীর মুখনিঃসৃত বলেই এখানে স্থান পেয়েছে।

(১০) সততার কোন ভগ্নাংশ হয়না। আলোরিকা
মানবী আপুর "আরশিতে প্রতিবিম্ব: শুদ্ধিকরণের শুরুটা হোক এখান থেকেই......" শিরোনামের পোষ্টে আলোরিকার করা মন্তব্য। অসাধারণ সেই পোষ্টটার কথা মনে হয় সকলের মনে আছে?

(১১)ভালবাসা? সে তো মনের মুকুরে ফোটার অপেক্ষায় থাকা একটা কুঁড়ি। যা আকুল হয়ে থাকে ফোঁটার অপেক্ষায়....মোঃ গালিব মেহেদী খাঁন
বহুল প্রচলিত কথা। "ভালবাসা, ভাললাগা এক নয়" এই বাক্যটিরই ব্যাখ্যা বিশ্লেষণ আছে পোষ্টটিতে।

(১২)ভালোবাসা মানে পছন্দের জিনিস ভালোবাসার মানুষটাকে দিয়ে দেওয়া। সুখী মানুষ
দারুণ একটি রোমান্টিক ভ্রমণ ব্লগ।

(১৩) নারী সুখে থাকলে জাতি ভালো থাকে। চাঁদগাজী =p~
বাণীটি সংগ্রহ করে দিয়েছেন ব্লগার খায়রুল আহসান।

বাণী অমৃত (ব্লগারদের যে সমস্ত কথা আমার ভাল লেগেছে)


অনেকদিন পর ব্লগার খায়রুল আহসান বাণী সংক্রান্ত আগের একটি পোষ্টে নতুন কিছু সংযোজন করতে বলায় এই পোষ্টের অবতারণা। ব্লগে তিনি আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। পোস্টখানি তাঁকে উৎসর্গ করলাম। :)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
২৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

×